ঘূর্ণিঝড়ের সময় জাহাজগুলোকে গভীর সমুদ্রে যেতে বলা হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
683 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (6,150 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)

আবহাওয়া অফিস বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সংকেত দেখালেই বন্দরের জেটিতে থাকা বড় বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেয়। অন্যদিকে ছোট ছোট জাহাজ, ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। সাধারণ মানুষের কাছে বড় জাহাজকে বিপদের সময় গভীর সাগরে পাঠিয়ে দেয়া ‘অমানবিক আচরণ’ মনে হলেও বন্দর কর্তৃপক্ষ এ কাজটি করে জাহাজের নিরাপত্তা ও ক্ষতি কমানোর জন্য।

জেটিতে বাঁধা বড় জাহাজগুলো প্রচণ্ড ঝড়ে রশি ছিঁড়ে একটি আরেকটির ওপর আছড়ে পড়লে, ধাক্কা দিলে ক্ষয়ক্ষতি বেশি হবে। বন্দর চ্যানেলে যদি কোনো জাহাজ ডুবে যায় তবে বন্দরে জাহাজ আসা-যাওয়া বন্ধ হওয়ার আশঙ্কাও থাকে। সবচেয়ে বড় কথা মেরিটাইম ওয়ার্ল্ডে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) হচ্ছে কৃত্রিম বা প্রটেকটেড হারবার না থাকলে বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেয়া হয়।

মোটা দাগে কারণগুলো -

১. জাহাজ বিশেষ ধরনের দড়ি দিয়ে বাধা থাকে বন্দরে, ঝড়ের সময় এই দড়িগুলো সহজেই ছিড়ে যায় ফলে পাশাপাশি থাকা জাহাজগুলোর মধ্যে সংঘর্ষ হতে পারে। যা শুধু জাহাজের মানুষের জীবনই বিপন্ন করবে না, সঙ্গে সঙ্গে পরিবেশের বিপর্যয়ও ঘটাতে পারে। যদি তাদের তেলের ট্যাংক ছিদ্র হয়ে যায়। তবে বাড়বে আরো বিপদ।

২. প্রত্যেকটা পোর্টের জাহাজ চলাচলের জন্য একটা চ্যানেল থাকে। এই কারণে ঝড়ের সময় দড়ি ছিড়ে যদি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে চ্যানেলে আড়াআড়ি ভাবে আটকে যায়, তাহলে ঝড়ের পর জাহাজটি না সরানো পর্যন্ত ওই বন্দর আর ব্যবহার করা যাবে না। যা খুব সময় এবং ব্যয় সাপেক্ষ।

২০১৭ সালের ৩০ মে বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে আঘাত হানা ঘূণির্ঝড় মোরার ঢেউয়ের তোড়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান কারী ‘এমভি ক্রিস্টাল গোল্ড’ নামের একটি দৈত্যকায় জাহাজ নোঙর ছিঁড়ে পারকি সৈকতে উঠে আটকা পড়ে।

তারপর বহু চেষ্টা করেও জাহাজটি আর সমুদ্রে নামানো বা ভাসানো যায়নি। পরে এই জাহাজটি ভাঙ্গার জন্য নিলামে ক্রয় করে ফোর স্টার এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান। কিন্তু পরিবেশ অধিদপ্তরের অনুমতি না পাওয়ায় এবং পরিবেশের ক্ষতির শঙ্কায় এটি কাটাও যাচ্ছে না। এমন অবস্থায় জাহাজটি সমুদ্র সৈকতের জন্য গলার কাঁটা হয়ে আছে।

এই কারণে সমুদ্রে ঘূর্ণিঝড় দেখা দিলে মালবাহী জাহাজকে সমুদ্রতীরে না এসে গভীর সমুদ্রে সমুদ্রে অবস্থান করতে বলা হয়।

©Abdullah Mohammad Abu Darda

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 1,143 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 471 বার দেখা হয়েছে
21 নভেম্বর 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Adib Vaiya (160 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,504 জন সদস্য

38 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 38 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. 755betvipnet

    100 পয়েন্ট

  3. f8betwebnet

    100 পয়েন্ট

  4. kebetapporg

    100 পয়েন্ট

  5. J888nvip

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...