কসমিক মাইক্রোওয়েভ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
310 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (2,630 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (1,010 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
১৯৬৫ সালে আর্নো পেনজিয়াস (Arno Penzias) এবং রবার্ট ইউলসন (Robert Wilson) নামে বেল ল্যাবোরেটরির দুই বিজ্ঞানী মাইক্রোওয়েভ ডিটেকটর নিয়ে কাজ করার সময় এক ধরনের রেডিয়েশন শনাক্ত করেন। এর উৎপত্তি সৌরজগতের বাইরে বলে মনে হয়। মাইক্রোওয়েভ ডিটেকটর যে দিকেই ধরা হোক না কেন (সব দিকেই) এই রেডিয়েশন পাওয়া যায়। এই রেডিয়েশন অতিমাত্রায় লাল বিচ্যুতি (Red Shift) দেখায়।

প্রায় একই সময়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ বব ডিক (Bob Dicke) এবং জিম পিবলস একই ধরনের রেডিয়েশন সনাক্ত করেন। এই রেডিয়েশন হল সেই রেডিয়েশন যা গ্যামো ধারনা করেছিলেন। একে আমরা এখন বলি কসমিক মাইক্রোওয়েব ব্যাকগ্রাউন্ড (Cosmic Microwave Background) বা কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন।

এই রেডিয়েশনের ফোটনগুলো সেই মহাবিশ্বের প্রথম বয়সে উৎপন্ন। এরপর মহাবিশ্ব বহুগুণ সম্প্রসারিত হয়েছে। ফলে ফোটন গুলো অতিমাত্রায় লাল বিচ্যুতি দেখায়।

১৯৮৯ সালে COBE (COsmic Background Explorar) স্যাটেলাইট অতি সুক্ষ্ণতার সঙ্গে CMB এর তাপমাত্রা মাপে ২.৭২৫ K যা সব দিকে এবং সব স্থানে একই।

১৯৯৮ সালে বেলুনের সাহায্যে দুটি পরীক্ষা চালানো হয় BOOMERANG এবং MAXIMA. তবে CMB সম্পর্কে ভালভাবে বোঝা যায় ২০০১ সালে NASAর পাঠানো WMAP (পড়া হয় ডব্লিউ ম্যাপ, Wilkinson Microwave Anisotropy Probe) স্যাটেলাইটের মাধ্যমে। WMAP এর ডাটা থেকে জানা যায় CMB রেডিয়েশনের তাপমাত্রা সবদিকে এবং সব স্থানে প্রায় এক। স্থান ভেদ 200μk or 2x10-4 পর্যন্ত তাপমাত্রার পার্থক্য দেখা যায়। এই ক্ষুদ্র পার্থক্য টুকু মনে রাখা প্রয়োজন কারন এই পাথক্য মহাবিশ্বের গঠনে খুব গুরুত্ব বহন করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
2 টি উত্তর 925 বার দেখা হয়েছে
16 এপ্রিল 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Sadman Sakib (4,640 পয়েন্ট)
+4 টি ভোট
3 টি উত্তর 2,029 বার দেখা হয়েছে
+4 টি ভোট
4 টি উত্তর 1,960 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 733 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,184 জন সদস্য

11 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 11 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. gulfportlittletheatr

    100 পয়েন্ট

  3. m88blog

    100 পয়েন্ট

  4. mawartotocncom

    100 পয়েন্ট

  5. ball88casinocom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...