মহাশূন্যে মৃত কোনো মানুষকে হঠাৎ শূন্যে ছেড়ে দিলে কী ঘটবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
779 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

মহাশূন্যে মৃত কোনো মানুষকে হঠাৎ শূণ্যে ছেড়ে দিলে যা ঘটবে:_

কোনো চাপ না থাকায় ফুসফুস ও খাদ্যনালি                                
    ফেঁপে উঠবে। 

ক্রমাগত পানি বাষ্পে পরিণত হতে থাকবে। 
     মুখ, চোখ ও অন্যান্য নরম টিস্যুর আর্দ্রতা কমে           
     যাবে।

সূর্য ও অন্যান্য নক্ষত্র থেকে সরাসরি বিকিরণ 
     লেগে চামড়ায় গুরুতর ক্ষতি হবে।

মহাকাশে লাশটা পচার সুযোগ পাবেনা। কারণ          
     রেডিয়েশন ও বায়ুশূন্যতায় শরীরের যত ব্যাকটেরিয়া  
     আছে, সেগুলো মারা যাবে বা, শীতনিদ্রায় চলে 
     যাবে।

*এবার একটু বিস্তারিত আলোচনা করি,,,

লাশটা যদি পৃথিবীর কক্ষপথের সাথে চলে তবে তা কম চাপের কারণে সিদ্ধ হয়ে মমিতে পরিণত হবে। অনেকটা ইতালির পম্পেইতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ধ্বংস হওয়া নগরীতে যেমন লাশ উদ্ধার হয়েছিল তেমন।

আবার যদি লাশটা পৃথিবীর কক্ষপথ থেকে সৌরজগতের বাইরের দিকে থাকে, যেখানে তাপমাত্রা শূন্যের নীচে, লাশটা জমে শক্ত হয়ে যাবে। যেহেতু বায়ুশূন্যতায় তাপের পরিবহনও দ্রুত হয়না তাই এরকম হতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। মাউন্ট এভারেস্ট বা আল্পস পর্বতমালার হিমবাহের মাঝে লাশ যেমন বছরের পর বছর ভাল থাকে, তেমনি মহাকাশেও লাশটা কয়েক মিলিয়ন বছর পরেও চেনা যাবে, যতক্ষণ না এটা কোন জ্যোতিষ্কে পতিত হচ্ছে।
_____________

২০০৫ সাল থেকে পরিবেশবান্ধব ভাবে কবর দেয়া সুইডিশ প্রতিষ্ঠান প্রমেসা এবং নাসা যৌথভাবে 'দ্য বডি ব্যাক' এর একটি ধারণা নিয়ে কাজ করছে, যেখানে মৃতদেহটিকে প্রমেশন নামক একটি পদ্ধতি অনুসরণ করানো হবে।

এই পদ্ধতি অনুযায়ী পৃথিবীতে তরল নাইট্রোজেন ব্যাবহার করে মৃতদেহটিকে ভীষণ ঠান্ডা করে ফেলা হয়। প্রচন্ড ঠান্ডা হওয়ার ফলে মৃতদেহটি ভঙ্গুর হয়ে যায়। পরবর্তীতে শক্তিশালী ঝাঁকুনি দিলে মৃতদেহটি অসংখ্য ছোট ছোট অংশে ভেঙে যায়।

কিন্ত মহাশূণ্যে তরল নাইট্রোজেনের পরিবর্তে মৃতদেহটিকে এয়ার টাইট ব্যাগে ভরে একটি রোবোটিক হাতের সাহায্যে স্পেসশিপ থেকে ঝুলিয়ে দেয়া হবে। মহাশূণ্যের প্রচন্ড ঠান্ডা পরিবেশে এক ঘন্টার মত থাকার পরে যখন মৃতদেহটি ভঙ্গুর হয়ে যাবে, তখন সেই রোবটিক হাতটি ভীষণভাবে নড়তে থাকবে, ফলে মৃতদেহটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ পদ্ধতি অনুসরণে তাত্ত্বিকভাবে ২০০ পাউন্ড ভরবিশিষ্ট একজন নভোচারীর মৃতদেহ মাত্র ৫০ পাউন্ড ভর বহনে সক্ষম একটি স্যুটকেসে ভরে রাখা যাবে। এক্ষেত্রে আর মৃতদেহ রাখার জন্য জায়গার সমস্যা হবে না।
- ওমর ফারুক

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
মহাশূন্যে মৃত কোনো মানুষকে হঠাৎ শূন্যে ছেড়ে দিলে কী ঘটবে?মহাকাশে যাওয়ার পর নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেমি বেড়ে যায়। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হওয়ায় এই উচ্চতা বাড়ে। তবে পৃথিবীতে ফেরার পর সেই বাড়তি উচ্চতা কমে নভোচারী স্বাভাবিক উচ্চতায় ফিরে আসেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 1,096 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 1,233 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 509 বার দেখা হয়েছে
30 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 1,133 বার দেখা হয়েছে
+2 টি ভোট
5 টি উত্তর 4,629 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,285 জন সদস্য

181 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 180 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. Slvipphco

    100 পয়েন্ট

  3. vicclubacom

    100 পয়েন্ট

  4. safespacetalk

    100 পয়েন্ট

  5. win881jpnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...