মাথায় প্রচুর খুশকি। এ থেকে পরিত্রাণের উপায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
561 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (960 পয়েন্ট)
শীতের এই শুষ্ক মৌসুমে মাথায় খুশকির সমস্যা বাড়ে। খুশকির প্রকোপ বাড়াতে এ সময় চাই বাড়তি যত্ন।

খুশকির সমস্যা দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন।  খুশকি দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। কারণ রাসায়নিক উপাদান মাথার ত্বকে ক্ষতি করতে পারে।

ঘরোয়া উপায়ে খুশকি দূর করার উপায়-

আসুন জেনে নিই কী করবেন-

১. খুশকির সমস্যা দূর করতে অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করতে পারেন। সমপরিমাণ ভিনিগার ও পানি একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবারের বেশি এটা ব্যবহার করা যাবে না।

২. নারিকেল তেল ও লেবু খুশকি দূর করতে খুব ভালো কাজ করে। দুই টেবিল-চামচ নারিকেল তেল ও সমপরিমাণ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। এর পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।

তবে  মাথার ত্বক সংবেদনশীল তাদের লেবু ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

৩. গ্রিন টি ব্যাক্টেরিয়া-রোধী উপাদান সমৃদ্ধ এবং এটা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। তাই খুশকি কমাতে গ্রিন টি ব্যবহার করতে পারেন।

এক কাপ গরম পানিতে দুটা টি ব্যাগ ২০ মিনিট ধরে ডুবিয়ে রাখুন। ঠাণ্ডা হয়ে আসলে তা মাথার ত্বকে ব্যবহার করে ৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে তা চুল ধুয়ে নিন।

৪. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুশকি নিরোধক শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

৫.  চুল আচঁড়াতে ‘ব্রাশের’ পরিবর্তে চিরুনি ব্যবহার করুন। মাথার ত্বক পরিষ্কার রাখতে সপ্তাহে দুবার শ্যাম্পু ব্যবহার করা উচিত।

লেখক: স্বত্বাধিকারী, নূপুর বিউটি পার্লার, বালুঘাটবাজার, ঢাকা-ক্যান্ট। ( দৈনিক যুগান্তর পত্রিকা থেকে নেওয়া )

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
2 টি উত্তর 2,459 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 4,579 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 997 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 3,542 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 2,176 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,701 টি উত্তর

4,751 টি মন্তব্য

909,397 জন সদস্য

281 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 279 জন গেস্ট অনলাইনে
  1. keirastevenson

    140 পয়েন্ট

  2. 365 stores

    120 পয়েন্ট

  3. SerpSpur

    120 পয়েন্ট

  4. bong88tube

    100 পয়েন্ট

  5. sunwinigaming

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...