কখন আমরা পৃথিবীর ঘূর্ণন অনুভব করতে পারব? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
877 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
আমরা জানি, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষ বরাবর এবং নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান। কিন্তু পৃথিবীর এ ঘূর্ণন আমরা টের পাই না, কারণ পৃথিবীর সাথে আমরা নিজেরাও ঘূর্ণায়মান থাকি। কিন্তু কি শর্তে পৃথিবীর এ ঘূর্ণন আমরা অনুভব করতে পারবো?

পৃথিবী যদি কোনোভাবে নিজের ভর পরিবর্তন না করে আয়তন সংকুচিত করে ফেলতে পারে, তাহলে কৌণিক ভরবেগ ধ্রুব রাখতে পৃথিবীকে পূর্বের চেয়ে বেশি কৌণিক বেগে ঘুরতে হবে। বেগ বৃদ্ধি পেলে আমাদের উপর ক্রিয়ারত কেন্দ্রবিমুখী বলও বৃদ্ধি পাবে, যা সাধারণত আমাদের ওজনের বিরুদ্ধে লম্বভাবে ক্রিয়া করে। কেন্দ্রবিমুখী বল বাড়লে তা আমাদের ওজন বলকে আংশিক নিষ্ক্রিয় করে দিবে, অর্থাৎ আমাদের ওজন কমে যাবে।

পৃথিবীর ব্যাসকে অর্ধেক করে দিলে আমাদের ওজন প্রায় ১.২ কেজি হ্রাস পাবে, যা হয়তো আমরা সহজে টের পাবো না। কিন্তু পৃথিবী যদি নিজেকে চেপে ব্যাস এক-চতুর্থাংশে নিয়ে আসে তাহলে আমাদের ওজন কমবে প্রায় ১৫ কেজি। ফলে আমরা নিজেদের অনেক হালকা অনুভব করবো আর স্বাভাবিকের চেয়েও অনেক বেশি উচ্চতায় লাফাতে পারবো।

যদিও এটাকে পৃথিবীর ঘূর্ণন অনুভব করা বলা যায় কিনা তা নিয়ে তর্ক করা যায়। আমরা শিশুপার্কে যখন খেলনা ঘোড়া বা 'মেরি গো রাউন্ড' এ চড়ি তখন আমরা যান্ত্রিক ঘোড়াটির ঘূর্ণন অনুভব করতে পারি, কারণ এর ব্যসার্ধ এতোই কম হয় যে কেন্দ্রবিমুখী বলের পরিবর্তন আমরা সহজেই অনুভব করতে পারি। কিন্তু আমাদের পৃথিবী এই ব্যাসার্ধে পৌছানোর বহু আগেই নিজ কেন্দ্রবিমুখী বলের চাপেই তা খন্ড-বিখন্ড হয়ে যাবে।

 Source: BBC Science Focus
©️মোঃতৌফিক-ই-ইলাহী
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
ধরুন আপনি একটি ট্রেনে একটি বদ্ধ রুমে আছেন। সেখানে বাহির থেকে শব্দ আসেনা। এবং ট্রেনে ঝাঁকুনি ও বুঝা যায় না। সে ট্রেন যদি ৪০০ কিংবা ৫০০ কি. মি. ঘন্টা বেগেও যায় তবুও আপনি বুঝতে পারবেন না এর গতি। যদি ট্রেনটি সমবেগে যাত্রা করে। এর কারণ হচ্ছে ট্রেন এবং আপনার মধ্যকার আপেক্ষিক গতি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
6 টি উত্তর 6,885 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 768 বার দেখা হয়েছে
25 ডিসেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন PrO Mi Ty (1,030 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 1,119 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 392 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,927 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. Gkk777art1

    100 পয়েন্ট

  3. 555mixagentnet1

    100 পয়েন্ট

  4. hutieninfo

    100 পয়েন্ট

  5. tg88garden

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...