কী হবে যদি পৃথিবীর ঘূর্ণন থেমে যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,072 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

ধরা যাক, আপনি একজন শৌখিন বাইকার। এক ছুটির দিনে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন। ছুটির দিন হওয়ায় কর্মজীবি মানুষরা ঘরে। তাই রাস্তা বেশ ফাঁকা। ফাঁকা রাস্তা পেয়ে আপনার মাথায় দুষ্টু চিন্তা চেপে বসল। আপনি তখন অ্যাকসিলিরেটরে চাপ দিয়ে স্পিড বাড়িয়ে নিলেন। ইংরেজি সিনেমার নায়কের মতো আপনিও যেন বাইক নিয়ে বাতাসে উড়ছেন! হঠাৎ দেখলেন রাস্তার মাঝে একটি কুকুর বসে আছে। আপনি তাই কুকুরটিকে বাঁচানোর জন্য হাইড্রোলিক ব্রেক প্রেস করলেন। কুকুরটি তো বেঁচে গেলো। কিন্তু সে-সময় আপনার অবস্থা কীরূপ হবে, তা নিশ্চয়ই অনুমানযোগ্য! এই সামান্য স্পিডের গাড়ি হঠাৎ থেমে যাওয়াতে এত বিপত্তি, কিন্তু যদি প্রায় ১৪৭০ কিমি/ঘন্টা বেগে ঘুরতে থাকা পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ করেই থেমে যায়! তবে কী হবে? আসুন জেনে নিই। 

১. পৃথিবী নিজ অক্ষে ১৪৭০ কিমি/ঘন্টা বেগে ঘুরলেও আমাদের গতি এই গতির সাথে সমন্বয় করা। কিন্তু হঠাৎ করেই পৃথিবীর এই ঘূর্ণন থেমে গেলে আমাদের অবস্থা হবে ডাইভ দিয়ে বল ধরার মতো। অর্থাৎ আমরা হঠাৎ করেই ছিটকে পড়ব। ভরবেগের প্রভাবে সবকিছু পূর্বদিকে ছিটকে যাবে।

২. আমরা জানি যে, পৃথিবীর আহ্নিক গতির কারণে রাত-দিন হয়ে থাকে। কিন্তু পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণন বন্ধ করে দিলে আহ্নিক গতি শূন্য হয়ে যাবে। ফলে পৃথিবীর যেই দিক সূর্যের সামনে থাকবে সে-দিকে দিন আর অপর দিকে রাত হয়ে থাকবে। যেহেতু তখনও পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরবে, তাই একদিকে ছয় মাস রাত এবং ছয় মাস দিন থাকবে। যে-দিকে ছয়মাস দিন থাকবে, সে-দিকের তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, যা মানুষ এবং অন্যান্য প্রাণিদের জন্য বেঁচে থাকার অন্তরায়!

 ৩. আগেই বলেছি, ভরবেগের প্রভাবে সবকিছু পূর্বদিকে ছিটকে যাবে! এর ফলে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস এবং সুনামির সৃষ্টি হবে। 

যদিওবা আগামী কয়েক মিলিয়ন বছরেও পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তেমন নেই! কিন্তু যদি এমন কিছু হয়, তবে নিঃসন্দেহে তা মানবজাতির জন্য হুমকিস্বরূপ!

লিখেছেন: Mohammad Imran - Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 356 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 374 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 395 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 413 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 612 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,825 জন সদস্য

55 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 54 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. Nisorgo Nipun

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. febetvision

    100 পয়েন্ট

  5. cwin1de1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...