দাঁত ব্রাশ করা কি ওজন কমাতে সহায়ক? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
405 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (17,760 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)

"খাস না কেন দাঁতে পোকা "

দাঁতের পোকা নয় বরং নিয়মিত ও সঠিক দাঁত মাজা আপনার খাবার গ্রহণ হ্রাস করবে। হাস্যকর ও অবাস্তব শোনালেও দীর্ঘদিন গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন 'ওজন কমাতে সাহায্য করবে ঘন ঘন দাঁত মাজা'। 

এটা মনে করার কোন উপায় নেই যে দাঁত ব্রাশিং ম্যাজিকের মত আপনার ওজন কমাবে এবং আপনি দিনে কয়েকবার দাঁত মাজতে আপনার ওজন কয়েক কেজি হ্রাস পাবে। বরং বিজ্ঞানীরা একাধিক পরীক্ষায় প্রমাণ করেছেন টুথ ব্রাশিং আপনার ক্যালরি গ্রহণের পরিমাণ সীমাবদ্ধ রাখতে সাহায্য করবে। 

অনেক মানুষ আছেন যারা কিছুক্ষণ পরপরই খেতে চান।যদি আপনি দুপুরের খাবারের কিছুক্ষণ পর আপনার খাবার ইচ্ছেটাকে দূর করতে চান তবে আপনাকে ব্রাশিং এর অভ্যেস করতে হবে। ব্রাশিং দাঁতে ও মাড়িতে লেগে থাকা খাদ্যকণা ও অন্যান্য বস্তু সরিয়ে ফেলে এবং লালায় লেগে থাকা মুখের জীবাণুগুলোকেও ধ্বংস করে। পরীক্ষায় দেখা গেছে লালায় লেগে থাকা খাদ্যকণা ও জীবাণু মস্তিষ্কে ক্ষুধার উদ্রেক বাড়িয়ে তোলে। ব্রাশিং এই খাদ্যকণা দূর করে।

একবার খেয়ে উঠার কিছুক্ষণ পর যদি আপনার আবার খাওয়ার ইচ্ছে জাগে কিন্তু আপনি জানেন এই সময় খাবার গ্রহণ সম্পূর্ণ অনুচিত তবে আপনি দাঁত মাজতে পারেন।এটা ভাবার কোন কারণ নেই দাঁত মাজলেই আপনি আত্মদহনে ভুগে ঐ খাবার গ্রহণ ছেড়ে দিবেন তবে এটা সত্য দাঁত পরিস্কার আপনার মুখকে সতেজ ও দুর্গন্ধমুক্ত রাখবে।এজন্যেই ডায়েটে থাকা লোকদের টুথপিক ব্যবহারের পরামর্শ দেয়া হয়।

যদি আপনি নিয়মিত একবার বা দুবার দাঁত মাজেন এবং আপনার বিশাল ওজন কমাতে চান সকালের নাশতার পর লাঞ্চের আগে বা লাঞ্চের পর সন্ধ্যার নাশতার আগে দাঁত মাজুন। এটি আপনার ক্ষুধার নির্দেশনা কমিয়ে আপনার খাবার আকাঙ্ক্ষা হ্রাস করবে। যা আপনার বিশাল ওজন কমাতে সাহায্য করবে 

তথ্যসূত্রঃ দ্য হেলথ সাইট

© মো. মাসরুল আহসান

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 479 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,204 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 637 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 962 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,210 জন সদস্য

57 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 56 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. isaearningsuk

    100 পয়েন্ট

  3. cm88vred

    100 পয়েন্ট

  4. 56winmakeup

    100 পয়েন্ট

  5. 777szcomtop

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...