প্রজাপতি ও মথের মধ্যে কী পার্থক্য রয়েছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+19 টি ভোট
3,971 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

3 উত্তর

+4 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
  • মথ তৈরী হয়ে থাকে শুয়াপোকা(গায়ে রোম থাকে যা আমাদের শরীরে লাগলে চুলকানি হয় ) থেকে । প্রজাপতি তৈরী হয় সবুজ, সাদা পোকা(গায়ে কোনো রোম থাকে না ) থেকে যে গুলো গাছের পাতা খেয়ে বড় হয়।
  • প্রজাপতির রঙ উজ্জ্বল আর মথের রঙ একটু ম্যাড়ম্যাড়ে।
  • বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রজাপতি দিনের বেলায় বের হয় আর মথ রাতের বেলায়। কিন্তু এমন অনেক মথই আছে যারা দিনের বেলাতেও বের হয়। 
  • প্রজাপতির শুঁড়ের প্রান্ত হয় একটু মোটা। বেশিরভাগ মথের শুঁড়ের প্রান্ত হুকের মতো বাঁকানো থাকে এবং কারও কারও শুঁড় থাকে পালকের মতো রোঁয়া যুক্ত। 
  • মথের পাখায় ফ্রেনেলাম নামের এক ধরণের হুক থাকে যা দিয়ে সামনের পাখা ও পেছনের পাখা একত্রে যুক্ত থাকে। এই ফ্রেনেলাম প্রজাপতির পাখায় অনুপস্থিত।
  • প্রজাপতির গড় আয়ু ২ সপ্তাহ। কিন্তু কিছু কিছু প্রজাতি কমপক্ষে ১১ মাস পর্যন্ত বেঁচে থাকে। ডিম থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রায় ৩ সপ্তাহ লাগে। আবার মেরুর কাছাকাছি তুন্দ্রা অঞ্চলে জীবনচক্র সম্পূর্ণ করতে প্রায় ২ বছর সময় নেয় প্রজাপতি। সবচাইতে বেশী সময় বাঁচে একটি মথ যার নাম Gynaephora groenlandica। কানাডার এলেসমেয়ার দ্বীপে বসবাস করা এই মথ প্রাপ্তবয়স্ক হবার পর বাঁচে মাত্র কয়েক দিন। কিন্তু এর যে শুঁয়োপোকা আছে তা বাঁচতে পারে ১৪ বছর পর্যন্ত! এই শুঁয়োপোকার জীবনচক্র ৭ বছরেও পূর্ণ হয়ে যেতে পারে।
  •  
  •  
  • Source : priyo , quora , zeenewsimage
0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
  • এটি হলো মথ।

image

এটি হলো প্রজাপতি।

image

  • মথ তৈরী হয়ে থাকে শোঁয়াপোকা(গা রোম থাকে যা আমাদের শরীরে লাগলে চুলকানি হয় ) থেকে ।

image

প্রজাপতি তৈরী হয় সবুজ, সাদা পোকা(গায়ে কোনো রোম থাকে না ) থেকে যে গুলো গাছের পাতা খেয়ে বড়ো হয়।

image

  • মথ বসে থাকলে ডানা দুটো শরীরের দুপাশে সমতলের সাথে সমান্তরালে থাকে।

প্রজাপতি বসে থাকলে ডানা দুটো জোড়া অবস্থাই সমততলের সাথে সমকোনে থাকে।

  • মথের মাথায় এন্টেনা গুলো হয় (উপরে ছবিতে দেখুন )।

প্রজাপতির মাথার এন্টেনা সরল হয়।

  • মথ সাধারণত রাতে বের হয়।

প্রজাপতি সাধারণত দিনে বের হয়।

  • মথ বেশিরভাগ ধূসর বা হালকা সাদা হয়।

প্রজাপতি বিভিন্ন রঙের হয়ে থাকে।

- বাপন হালদার

0 টি ভোট
করেছেন (5,760 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 3,595 বার দেখা হয়েছে
11 অগাস্ট 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mushfiqur Rahman (590 পয়েন্ট)

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,962 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. vietnamsmart

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...