সাদা ও লাল রঙের ডিমের মধ্যে পার্থক্য কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
3,613 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (590 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (590 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
প্রথমে আসি ডিমের রঙের ভিন্নতা নিয়ে,
সাধারণত মুরগীর কানের লোব এদের ডিমের রঙ নির্ধারণ করে। মুরগীর কান আমরা চোখে দেখতে পাই না কারণ বেশিরভাগ ক্ষেত্রে পালক দ্বারা আবৃত থাকে তবে এদের লোব দৃশ্যমান। বিভিন্ন মুরগীর ইয়ার লোব বিভিন্ন রঙের হতে পারে। এদের ইয়ার লোবের রঙ নির্ধারণে যে সকল জিন দায়ী ঐ একই জিন মুরগীর ডিমের রঙ নির্ধারণেও দায়ী বলে প্রমানিত হয়েছে। সাদা ইয়ার লোবের জন্য পিউরিন নামক একধরনের পিগমেন্ট দায়ী, তবে লাল ইয়ার লোব হওয়ার পেছনে আলাদা কোনো পিগমেন্ট থাকে না, রক্তে বিদ্যমান Porphyrins IX পিগমেন্টই ডিমের  রঙ বাদামী/লাল করে। বেশিরভাগ প্রজাতির মুরগীর সাদা ও লাল ইয়ার লোব থাকে, যদিও রঙের গাঢ়ত্ব কম বেশি হতে পারে। তবে, Araucana ব্রীডের ইয়ার লোব ফ্যাকাশে সবুজ বা নীল রঙের হয় যার ফলে এদের ডিমও ঐ সংশ্লিষ্ট রঙেরই হয়।  প্রথমে সকল ডিমের খোলস সাদাই থাকে, যখন ডিম মুরগীর oviduct দিয়ে অতিক্রম করে তখনই পিগমেন্ট যোগ হয়। সাইন্স বী
বাইরের খোলসের রঙ কখনও এর পুষ্টিমান এর ব্যাঘাত ঘটায় না। সকল রঙের ডিমেই সমান‌ পুষ্টি বিদ্যমান।
এখন মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, তাহলে লাল/বাদামী রঙের ডিমের দাম বেশি কেনো?
- এর কারণ হলো, বেশিরভাগ Dual breed মুরগীর ডিম লাল হয়। যেসব মুরগী ডিম ও মাংস উভয় চাহিদা পূরণ করতেই পালন করা হয়, সেগুলো Dual breed. এরা আকারে কিছুটা বড় হয় এবং এদের বেশি পরিমাণে খাবার দিতে হয়। খাদ্যের পরিমাণ বেশি হওয়ায় এদের পিছনে খরচ বেশি পরে, তাই লাল ডিমের দাম বেশি। এছাড়া দাম বেশি হওয়ার কোনো কারণ নেই। সাইন্স বী
তাই ভুল ধারণা বাদ দিন! বাইরে সাদা/বাদামী হলেও ডিমের ভেতরে কিন্তু একই পুষ্টি উপাদান ও ক্যালরি বিদ্যমান। এখন থেকে সাদা ডিমকে আর অবহেলা না করে লাল ডিমের সমান অধিকার দিন!!
© সুমাইয়া রিফা

#Science #bee #Eggshells #facts

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 798 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 1,147 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 470 বার দেখা হয়েছে

11,062 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,315 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    480 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Order Addy 30mg

    120 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...