যদি হাইড্রোজেন দাহ্য গ্যাস ও অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে তবে পানি কীভাবে আগুন নেভানোর কাজ করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+11 টি ভোট
3,473 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (123,400 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (123,400 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

আগুন জ্বালাতে মূলত তিনটি উপাদান প্রয়োজন। এগুলো হলো: জ্বালানি, অক্সিজেন ও তাপ। আগুন নিভাতে পানি দুইভাবে কাজ করে।

প্রথমত, পানি কোনো আগুনের উৎস বা জ্বলন্ত বস্তুর নিকটে আসলে বাষ্পীভূত হয়ে যায়। এর ফলে জ্বলন্ত বস্তু কিছুটা তাপ হারায়। শীতল পানিকে ফুটন্ত অবস্থায় আনতে যেই পরিমান তাপ লাগে, একই পরিমাণ ফুটন্ত পানিকে বাষ্পে পরিণত করতে ৫ গুণ বেশি তাপ লাগে। আগুনের উত্তাপের কিছু অংশ পানির ফলে কমে যায় এবং আগুন কিছুটা শীতল হয়।

দ্বিতীয়ত, আমরা আগেই বলেছি পানি কোনো আগুনের উৎস বা জ্বলন্ত বস্তুর নিকটে আসলে বাষ্পীভূত হয়ে যায়। বাষ্পীভূত হওয়ার পর পানির আয়তন বেড়ে যায় এবং এই বাষ্প আগুনকে ঢেকে ফেলে চারপাশ থেকে। এর ফলে আগুন পর্যাপ্ত অক্সিজেন পায়না। আমরা জানি, দহনের জন্য অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন এর অনুপস্থিতিতে আগুন নিভে যায়। এভাবে পানি তাপ কমিয়ে এবং অক্সিজেনের অভাব তৈরি করে আগুন নিভাবে সাহায্য করে।

© Nishat Tasnim (Science Bee Family)

0 টি ভোট
করেছেন (5,210 পয়েন্ট)
সহজেই বোঝা যায়, পানি দিয়ে জ্বালানি বা দাহ্য পদার্থ দূর করা সম্ভব নয়। কিন্তু পানির পুরু আস্তরণ দাহ্য পদার্থকে বাতাসের সংস্পর্শ থেকে দূরে রাখে, ফলে সে অক্সিজেন পায় না। আর অক্সিজেন না থাকলে আগুনও জ্বলতে পারে না। এভাবে পানি আগুন নেভাতে সাহায্য করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 957 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 571 বার দেখা হয়েছে

10,899 টি প্রশ্ন

18,598 টি উত্তর

4,746 টি মন্তব্য

869,912 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. মেহেদী হাসান

    141850 পয়েন্ট

  2. Hojayfa Ahmed

    135490 পয়েন্ট

  3. বিজ্ঞানের পোকা ৫

    123400 পয়েন্ট

  4. noshin mahee

    110340 পয়েন্ট

  5. HABA Audrita Roy

    105570 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...