চশমার পাওয়ার কিভাবে নির্ধারিত হয়? (-২৫) চশমা এর মানে কি চোখের ৫৭৬MP থেকে ২৫ কমে গেছে এমন কিছু? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
111 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (1,330 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,330 পয়েন্ট)
চশমার পাওয়ার মূলত নির্ধারিত হয় চোখের লেন্স বা কর্নিয়া আলোকে ঠিক কোথায় ফোকাস করছে তার ওপর ভিত্তি করে।  যদি আলো রেটিনার সামনে ফোকাস হয়, তবে তাকে ক্ষীণদৃষ্টি বলে। এ ক্ষেত্রে দূরের জিনিস ঝাপসা দেখা যায় এবং এই সমস্যা সমাধানে মাইনাস (-) পাওয়ারের অবতল লেন্স ব্যবহার করা হয়। যদি আলো রেটিনার পেছনে ফোকাস হয়, তবে তাকে দূরদৃষ্টি বলে  এ ক্ষেত্রে কাছের জিনিস অস্পষ্ট দেখা যায় এবং প্লাস (+) পাওয়ারের উত্তল লেন্সের প্রয়োজন হয়।

এই পাওয়ার পরিমাপের একক হলো ডায়াপ্টার /ডাইঅপ্টার। ১ ডাইঅপ্টার মানে হলো লেন্সটির ফোকাস দূরত্ব ১ মিটার।চশমার পাওয়ার মাপা হয় ডাইঅপ্টার (D) এককে, যা লেন্সের আলোকে বাঁকানোর ক্ষমতা বোঝায়। অন্যদিকে, মেগাপিক্সেল (MP) হলো ছবির রেজল্যুশন বা স্পষ্টতার একটি একক।যদি কারো চশমার পাওয়ার -২৫ (সম্ভবত -২.৫) হয়, তবে তার মানে হলো তার চোখে তীব্র ক্ষীণদৃষ্টি রয়েছে। এর অর্থ এই নয় যে চোখের মেগাপিক্সেল থেকে ২৫ MP/Pixel কমে গেছে বরং এর মানে হলো ওই ব্যক্তির চোখের লেন্স/কর্ণিয়া আলোকে অনেক বেশি বাঁকিয়ে ফেলছে এবং ছবি রেটিনার অনেক সামনে গঠিত হচ্ছে ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 1,821 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 2,085 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 462 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

881,986 জন সদস্য

55 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 53 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bbgpgapp

    120 পয়েন্ট

  3. chatendeep

    120 পয়েন্ট

  4. mb66guru1

    100 পয়েন্ট

  5. sun47nohusunwin

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...