গন্ধ একটা ইন্দ্রিয়গ্রাহ্য উপাদান। একে না যায় ছোঁয়া, না যায় দেখা তবে সুগন্ধ থেকে ভালো অনুভূতি এবং দুর্গন্ধ থেকে খারাপ অনূভুতি হয় কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
409 বার দেখা হয়েছে
"সৃজনশীলতা" বিভাগে করেছেন (2,050 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,050 পয়েন্ট)

বিজ্ঞানীরা বলেন, এর পিছনে আমাদের অতীত অভিজ্ঞতা মূলত দায়ী। কোন গন্ধ নিয়ে আমাদের ভালো অভিজ্ঞতা থাকলে, তা আমাদের কাছে ভালো লাগে। উল্টোটা হয় খারাপ অভিজ্ঞতার বেলায়। গন্ধের সাথে আমাদের স্মৃতির দারুণ সম্পর্ক আছে। গন্ধ নিয়ে আমাদের এই স্মৃতির নাম, অলফ্যাকশন-অ্যাসোসিয়েড মেমোরি বা ঘ্রাণ-সম্পর্কিত স্মৃতি। এই স্মৃতির কারণেই একই জিনিসের গন্ধ কারো কাছে সুগন্ধ, আবার কারো কাছে দুর্গন্ধ মনে হতে পারে। বিভিন্ন খাবারের বেলাতে এই বিষয়টা খুব লক্ষ্য করা যায়।

তবে, এমন অনেককিছুই আছে যেগুলোর গন্ধের ব্যাপারে আমাদের অতীতের কোন অভিজ্ঞতা থাকে না। তারপরও সেগুলো আমাদের কাছে ভালো বা খারাপ লাগে। এটা কেন হয়? এর কারণ, সহজাত প্রবৃত্তি (instincts)। সহজাত প্রবৃত্তি হলো, প্রাণীর ডিএনএ তে জমা পড়া লাখ লাখ বছরের অভিজ্ঞতা।

এই প্রবৃত্তির কারণে সম্পূর্ণ নতুন কোন গন্ধের সংকেত মস্তিষ্কে এসে পৌঁছালে, মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে তা পূর্ববর্তী গন্ধের স্মৃতিগুলোর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করে। আমাদের জন্য ক্ষতিকর এমন কোনকিছুর গন্ধের সাথে নতুন গন্ধের মিল পাওয়া গেলে, সেটাকে দুর্গন্ধ হিসেবে উপস্থাপন করে। ভালোকিছুর সাথে মিল পাওয়া গেলে বিবেচনা করে সুগন্ধ হিসেবে।

সুগন্ধ যেমন মনকে আন্দোলিত করে। সুখের স্মৃতি মনে করায়। তেমনি দুর্গন্ধ আমাদেরকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে। পঁচা খাবারের দুঃর্গন্ধ আমাদের বাঁচিয়ে দেয় ব্যাক্টেরিয়ার আক্রমণ থেকে।তাই, গন্ধ হোক ভালো বা মন্দ। সবই আমাদের জন্য সমান দরকারী।

 

তথ্য সূত্র: Live science 

 

© Mariam Akter Shahan

Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

11,024 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,949 জন সদস্য

45 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 45 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. SinghalIndustries22

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. tintuchope

    100 পয়েন্ট

  5. jw8838com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...