স্বপ্ন কি নিয়ন্ত্রণ করা সম্ভব? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
571 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (7,560 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (7,560 পয়েন্ট)

স্বপ্ন কি নিয়ন্ত্রণ করা সম্ভব?

ক্রিস্টোফার নোলান এর বিখ্যাত হলিউড সিনেমা "Inception" এ তিনি "Lucid Dreaming" এর ধারণা দেন। যদি এমন হয় যে, যিনি স্বপ্ন দেখছেন তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারছেন, তাহলে কেমন হবে?

সিনেমা তে তো সব ই সম্ভব কিন্তু বাস্তবে এটা কতটুকু সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। শুনে অতি-প্রাকৃতিক মনে হলেও কিছু স্বপ্নদ্রষ্টা এটা স্বাভাবিক ভাবেই করতে পারেন।

তবে অবাক করা বিষয় হলো এটা নাকি সম্ভব হবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে! হ্যাঁ! এমনটাই দাবি করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইকোফিজিওলজিস্ট স্টিফেন লাবার্গ। তাঁর তৈরি যন্ত্রটির নাম Nova Dreamer। এটি একটি স্লিপ মাস্ক যা শনাক্ত করে কখন স্বপ্নদ্রষ্টাকে জাগিয়ে না তুলে সচেতন করে আলোক ঝলকানির মাধ্যমে ইঙ্গিত দিতে। এমনটাই দাবি তাঁর। 

একবার একজন স্বপ্নদ্রষ্টার উপর পরীক্ষা চালানো হলে তিনি বলেন, "আমি সোনার এবং হলুদ হীরার একটি সুন্দর প্যাটার্ন দেখতে পেয়েছি।"

এখন লুসিড ড্রিমিং বেশ জনপ্রিয় একটি আলোচনার বিষয়ে পরিণত হচ্ছে।

- Scientia Society

0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

আমরা যে স্বপ্ন দেখি, তা নিয়ন্ত্রণের কোনো উপায় আছে? যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক ডেইড্র ব্যারেট বলছেন, সম্পূর্ণ না হলেও কিছু কিছু ক্ষেত্রে স্বপ্নকে প্রভাবিত করা যায়। ব্যারেটের গবেষণায় মোট ৭৬ জন ছাত্রছাত্রী অংশ নেন। যে কোনো একটি সমস্যা নিয়ে তাঁদের ভাবতে বলা হয়। ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত এক সপ্তাহ ধরে তাঁরা নির্দিষ্ট সমস্যাটি নিয়ে ভাবতে থাকেন এবং দুই-তৃতীয়াংশ শিক্ষার্থীই একপর্যায়ে স্বপ্নে সেই সমস্যার সমাধান পেয়ে যান।ইমেজারি রিহার্সাল থেরাপি (আইআরটি) নামের একটি পদ্ধতি প্রয়োগ করেও স্বপ্ন নিয়ন্ত্রণ করা সম্ভব বলে গবেষকেরা দাবি করছেন। মানসিক রোগীদের দুঃস্বপ্ন এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে আইআরটি ব্যবহার করা হয়েছে। এতে রোগীদের দুঃস্বপ্ন দেখার হার পাঁচ সপ্তাহে ৩৩ শতাংশ কমে যায়। কানাডার আলবার্টায় অবস্থিত গ্র্যান্ট ম্যাকইওয়ান বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক জেন গ্যাকেনবাক বলেন, কিছু ভিডিওগেম ব্যবহার করে হালকা ও সুন্দর স্বপ্নের ওপর প্রভাব বিস্তার করা যায়। পপুলার সায়েন্স।

- প্রথম আলো

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 2,326 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 7,358 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 98 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 599 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,561 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. brownrobert

    120 পয়েন্ট

  2. oxbet88lat

    100 পয়েন্ট

  3. igo88ph

    100 পয়েন্ট

  4. xoilaczaftv

    100 পয়েন্ট

  5. dande36me

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...