আমার স্বপ্ন গুলো সব সময় ভয়ঙ্কর হয় তাও প্রতিদিন এর কারণ কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
81 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
প্রতিদিন অদ্ভুত বা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পেছনে বেশ কিছু সাধারণ মানসিক ও শারীরিক কারণ থাকতে পারে। আমাদের মস্তিষ্ক ঘুমের সময়ও সম্পূর্ণরূপে থেমে যায় না বরং সারাদিনের অনুভূতি, চিন্তা, অভিজ্ঞতাগুলো তখন বিভিন্ন রূপে ফিরে আসে। বিশেষ করে ঘুমানোর আগে যদি অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, মানসিক চাপ বা ভয়ভীতি কাজ করে তাহলে তা স্বপ্নে নেতিবাচক রূপে ফিরে আসতে পারে। শুধু মানসিক কারণই নয়, শারীরিক কিছু বিষয়ও এ ধরনের স্বপ্নকে প্রভাবিত করে। যেমনঃ অনিয়মিত ঘুম, খুব রাত করে ঘুমানো, ঘুমানোর আগে ভারী বা ঝাল খাবার খাওয়া, পর্যাপ্ত পানি না পান করা কিংবা শরীরে পুষ্টির ঘাটতি থাকলে ঘুমের কোয়ালিটি নষ্ট হয় এবং মস্তিষ্ক অস্থিরভাবে কাজ করে যার ফলে স্বপ্ন বিভ্রান্তিকর ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

নিয়মিত ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল বা স্ক্রিন এড়িয়ে চলা, হালকা বই পড়া, ঘুমানোর সময় ঘরটি অন্ধকার ও নিরিবিলি রাখা এসব ছোট ছোট পরিবর্তন ঘুমের গুণগত মান বাড়ায়। পাশাপাশি মানসিক চাপ কমাতে দিনে কিছু সময় নিজের জন্য রাখা, পজিটিভ চিন্তা করতে হবে তাহলে ঘুম আর স্বপ্ন দুটোই ভালো হবে। যদি এতেও কোনো ফল না পান তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
4 টি উত্তর 4,953 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 1,258 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 656 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 587 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 170 বার দেখা হয়েছে

10,968 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,736 জন সদস্য

41 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 41 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. deepasreegi

    120 পয়েন্ট

  4. ff98club

    100 পয়েন্ট

  5. 789win11orgg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...