পৃথিবীর সবথেকে বিলাশ বহুল খাবার সম্পর্কে চলুন জেনে আসি-- - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
368 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (43,950 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

যেখানে থাকি সেখানের বাজারে মুরগীর ডিমের হালি ২৮ টাকা। অর্থাৎ, প্রতিটি ডিমের দাম পড়ছে ৭ টাকা। মুরগীর ডিমের চাহিদা যেমন অনেক, তেমনি বাজারে সাপ্লাইও অনেক। এখন যদি কোন কারণে বাজারে মুরগীর ডিমের ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু দাম বেড়ে যাবে। চাহিদার সাথে যোগানের সম্পর্ক অনেক।

এরকমই চাহিদাসম্পন্ন কিন্তু কম প্রাপ্যতার একটি খাবারের নাম হলো 'আলমাস'। এটি অ্যালবিনো স্টার্জিওন বা বেলুগা মাছের ডিম থেকে তৈরি এক ধরনের ক্যাভিয়ার, যার এক কেজির দাম ২,৯২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে যা সবচেয়ে ব্যয়বহুল খাবার হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিয়েছে।[1]

image

মাছের ডিমের সাথে লবণ মিশিয়ে তৈরি করা হয় ক্যাভিয়ার নামক দামি খাবার যা তৈরিতে স্টার্জিওন মাছের ডিমই ব্যবহৃত হয়। আর ক্যাভিয়ার তৈরিতে যখন অ্যালবিনো স্টার্জিওন বা বেলুগা মাছের ডিম ব্যবহৃত হয় তখন সেই ক্যাভিয়ার নাম হয়ে যায় আলমাস ক্যাভিয়ার- বর্তমান দুনিয়ার সবচেয়ে দামি খাবার।

এতো বেশি দাম হবার ৩টি কারণ উল্লেখ করা যায়-

  1. ডিম সংগ্রহ করা হয় ৬০ থেকে ১০০ বছর বয়সের অ্যালবিনো স্টার্জিওন বা বেলুগা মাছ থেকে। ৮ থেকে ২০ বছরের আগে তো এই মাছ প্রজননে সক্ষমই হয় না।
  2. উক্ত মাছ বিপন্ন জাতের। অর্থাৎ সংখ্যাতে অনেক অনেক কম, বিলুপ্ত হবার পথে।
  3. যোগানের তুলনায় চাহিদা অনেক বেশি।

১৯শতকের দিকেও খাবারটি অনেক সস্তা ছিল। এতোই সস্তা ছিল যে রেস্তোরাগুলোতে অন্য খাবারের সাথে ফ্রি দেয়া হতো। ইউরোপিয়ানরা তাদের পোষা প্রাণিদের দিয়ে খাওয়াতেন। অথচ বর্তমানে সবচেয়ে দামি খাবার এই আলমাস ক্যাভিয়ার।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 441 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 718 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 838 বার দেখা হয়েছে

10,933 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

879,894 জন সদস্য

19 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. taihit05club

    100 পয়েন্ট

  5. mostbet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...