অনেক ঝাল লাগলে আমাদের মুখে পানি চলে আসে কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
676 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)
অনেক ঝাল লাগলে আমাদের মুখে পানি চলে আসে কেনো?

2 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
এটাও একটি মজার ব্যাপার। মরিচ বা কোনো ঝাঁজালো মসলা দিয়ে রান্না করা খাবার খেলে সঙ্গে সঙ্গে মস্তিষ্কে খবর যায় যে সর্বনাশ হয়ে গেছে, জিবের তত্ত্ব জ্বালাপোড়া করছে। মরিচের কাজই হলো একটু জ্বালা ধরানো। এটি আমাদের দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বের আরও কয়েকটি অঞ্চলের খাবারের বিশেষ বৈশিষ্ট্য। যত ঝাল, তত মজা! কিন্তু জিব তো বেশি ঝাল সইতে পারে না। সে স্নায়ুতন্ত্রর মাধ্যমে মস্তিষ্কে অনবরত খবর পাঠায় একটা কিছু করো, নাহলে তো মারা যাব! এ অবস্থায় মস্তিষ্ক লালা গ্রন্থিকে খবর পাঠায় যেন বেশি করে জিবে লালার নিঃসরণ ঘটায়। কারণ, তরল জাতীয় লালা মরিচের ঝাল হালকা করে দেয়। জিবও জ্বালাপোড়া থেকে বাঁচে। এ জন্যই মুখে পানি আসে। এটা আসলে মুখের লালা। দেহের সাধারণ সুরক্ষাব্যবস্থায় ব্যাপারটি স্বয়ংক্রিয়ভাবে ঘটে থাকে। তবে এ জন্য আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। তার চেয়ে বড় কথা, বেশি ঝাল খাদ্যদ্রব্য পেটে গিয়ে আরও জ্বালায়। খাদ্যনালি, পাকস্থলী থাকে। এখান ও পরিপাকতন্ত্রের ক্ষতি হতে পারে। তাই ঝাল খাবার মজা লাগলেও বেশি ঝাল না খাওয়াই ভালো।

@বিজ্ঞানচিন্তা
0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)

জিভে অনেক বেশি অনুভূতি সংগ্রাহক স্নায়ু বিদ্যমান। তাই ঝালের অনুভূতি জিভে সবচেয়ে বেশি হয়। এই রাসায়নিক টি হাইড্রোফোবিক ধরণের অর্থাৎ জলাবিকর্ষী। তাই জল খেলে রাসায়নিক টি মুখ থেকে পেটে চলে আসে

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
3 টি উত্তর 535 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 1,096 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 2,763 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 489 বার দেখা হয়েছে
10 মার্চ 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadman Sakib. (33,350 পয়েন্ট)
+1 টি ভোট
4 টি উত্তর 706 বার দেখা হয়েছে
28 জানুয়ারি 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fatema Tasnim (5,740 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,633 টি উত্তর

4,749 টি মন্তব্য

879,386 জন সদস্য

64 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 62 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    300 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. cnhacaif168rent

    100 পয়েন্ট

  5. tpsbetbr

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...