অনেক ঝাল লাগলে আমাদের মুখে পানি চলে আসে কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
756 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)
অনেক ঝাল লাগলে আমাদের মুখে পানি চলে আসে কেনো?

2 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
এটাও একটি মজার ব্যাপার। মরিচ বা কোনো ঝাঁজালো মসলা দিয়ে রান্না করা খাবার খেলে সঙ্গে সঙ্গে মস্তিষ্কে খবর যায় যে সর্বনাশ হয়ে গেছে, জিবের তত্ত্ব জ্বালাপোড়া করছে। মরিচের কাজই হলো একটু জ্বালা ধরানো। এটি আমাদের দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বের আরও কয়েকটি অঞ্চলের খাবারের বিশেষ বৈশিষ্ট্য। যত ঝাল, তত মজা! কিন্তু জিব তো বেশি ঝাল সইতে পারে না। সে স্নায়ুতন্ত্রর মাধ্যমে মস্তিষ্কে অনবরত খবর পাঠায় একটা কিছু করো, নাহলে তো মারা যাব! এ অবস্থায় মস্তিষ্ক লালা গ্রন্থিকে খবর পাঠায় যেন বেশি করে জিবে লালার নিঃসরণ ঘটায়। কারণ, তরল জাতীয় লালা মরিচের ঝাল হালকা করে দেয়। জিবও জ্বালাপোড়া থেকে বাঁচে। এ জন্যই মুখে পানি আসে। এটা আসলে মুখের লালা। দেহের সাধারণ সুরক্ষাব্যবস্থায় ব্যাপারটি স্বয়ংক্রিয়ভাবে ঘটে থাকে। তবে এ জন্য আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। তার চেয়ে বড় কথা, বেশি ঝাল খাদ্যদ্রব্য পেটে গিয়ে আরও জ্বালায়। খাদ্যনালি, পাকস্থলী থাকে। এখান ও পরিপাকতন্ত্রের ক্ষতি হতে পারে। তাই ঝাল খাবার মজা লাগলেও বেশি ঝাল না খাওয়াই ভালো।

@বিজ্ঞানচিন্তা
0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)

জিভে অনেক বেশি অনুভূতি সংগ্রাহক স্নায়ু বিদ্যমান। তাই ঝালের অনুভূতি জিভে সবচেয়ে বেশি হয়। এই রাসায়নিক টি হাইড্রোফোবিক ধরণের অর্থাৎ জলাবিকর্ষী। তাই জল খেলে রাসায়নিক টি মুখ থেকে পেটে চলে আসে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
3 টি উত্তর 597 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 1,174 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 2,872 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 533 বার দেখা হয়েছে
10 মার্চ 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadman Sakib. (33,350 পয়েন্ট)
+1 টি ভোট
4 টি উত্তর 827 বার দেখা হয়েছে
28 জানুয়ারি 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fatema Tasnim (5,740 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

906,575 জন সদস্য

40 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. ttbdxoilac365j

    100 পয়েন্ট

  3. bigwin678me

    100 পয়েন্ট

  4. skkeotructuyenvip

    100 পয়েন্ট

  5. nova88me

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...