শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
732 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
স্বাস্থ্যকর ত্বক মূলত ১০-২০ ভাগ পানি দ্বারা গঠিত৷ এছাড়া আমাদের দেহের ত্বকে সিবাম (Sebum) নামক তৈল থাকে যা ত্বককে সুরক্ষিত রাখতে সহায়তা করে। কিন্তু দেহের ত্বকে যখন এই তৈলের মাত্রা কমে যায় তখন ত্বক শুষ্ক হতে শুরু করে এবং নরমাল ত্বকের থেকে শুষ্ক ত্বকে পানির পরিমান ৭৫ ভাগ কমে যায়। ফলশ্রুতিতে এই পানি এবং সিবামের অভাবে ত্বকের স্তর আলাদা হতে শুরু করে। এরকমটা সাধারণত শীতকালে দেখা যায়।
এইধরনের সমস্যা হলে বিভিন্ন ধরনের লক্ষ্মণ দেখা যায় যেমন- ত্বকে জালাতন অনুভূতি, লালচে হয়ে যাওয়া, ত্বকে চুলকানি ইত্যাদি ইত্যাদি। এছাড়াও অনেক সময় ফাংগাল ইনফেকশন দেখা দিতে পারে যেখান থেকে দাদ/চর্মরোগেরও সৃষ্টি হতে পারে।
এই সমস্যার দূর করার জন্য কিছু ঘরোয়া ট্রিটমেন্ট পদ্ধতি আছে।
১. সুগন্ধহীন সাবান ও মাইন্ড ক্লিন্সার ব্যবহার করুন
২. যেসব প্রোডাক্ট অ্যালকোহল সমৃদ্ধ সেগুলো ব্যবহার থেকে দূরে থাকতে হবে
৩. ত্বক ধোয়ার পর কিছু ময়েশ্চারাইজার ব্যবহার করা উত্তম
৪. উক্ত জায়গায় অ্যালোভেরা জেল লাগাতে হবে

এসব পদ্ধতি অবলম্বন করার পরও যদি কাজ না হয় সেক্ষেত্রে ডার্মাটোলজিস্ট এর শরণাপন্ন হতে হবে। এছাড়া রোদ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে হবে।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
মুখ বা চোখের নিচে ফোলা মানে আপনার ত্বকের নিচে পানি জমেছে। খুব সাধারণ কিছু কারণেও এটা হতে পারে। যেমন অ্যালার্জি, সর্দিতে মুখের ও চোখের নিচের শিরা-উপশিরা প্রসারিত হয়, নানা রকম রাসায়নিক নিঃসৃত হয়—যার কারণে ফোলা দেখায়। অনেক সময় ঘুম না হলে বা অনেক বেশি সময় ধরে ঘুমালে বা দীর্ঘ যাত্রার পর মুখ ফুলতে পারে।
0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
ঋতু পরিবর্তনে বাতাসে জলীয়বাষ্প কমে গেলে ত্বক থেকে পানি শুষে নেয় এবং ত্বক রুক্ষ ভাব ধারণ করে। শীতে শুষ্ক ত্বকের প্রবণতা এ কারণেই হয়ে থাকে। এ ছাড়াও, রুম হিটার, এয়ারকন্ডিশনারের কারণেও রুমের জলীয়বাষ্প কমে ত্বক শুষ্ক হতে পারে। ঋতু পরিবর্তনে বাতাসে জলীয়বাষ্প কমে গেলে ত্বক থেকে পানি শুষে নেয় এবং ত্বক রুক্ষ ভাব ধারণ করে। শীতে শুষ্ক ত্বকের প্রবণতা এ কারণেই হয়ে থাকে। এ ছাড়াও, রুম হিটার, এয়ারকন্ডিশনারের কারণেও রুমের জলীয়বাষ্প কমে ত্বক শুষ্ক হতে পারে। সাবান, ক্লিনজার ও ডিটারজেন্ট ত্বকের ময়লা পরিষ্কার করার সময় ত্বকের পানি ও তেল শুষে নেয়। এগুলো যত বেশি ক্ষারীয় হয় ততবেশি তেল ও পানি শুষে নেয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 421 বার দেখা হয়েছে
11 ডিসেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nadia (4,030 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 340 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 588 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 786 বার দেখা হয়েছে
20 অগাস্ট 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+9 টি ভোট
3 টি উত্তর 1,268 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,905 জন সদস্য

207 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 205 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. ee88lsecom

    100 পয়েন্ট

  3. hq88top

    100 পয়েন্ট

  4. jl99777org

    100 পয়েন্ট

  5. xoilactvfree

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...