শীতের সময় ত্বক শুষ্ক হবার কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
342 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (4,460 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,460 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
শীতের সময় ত্বক শুষ্ক হবার কারণ হলো, শীতে বাতাসে জলীয়বাষ্প কমে যায় এবং আদ্র এই পরিবেশ ত্বক থেকে পানি শুষে নেয়, যার প্রভাবে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। পাশাপাশি, দৈনন্দিন জীবনে আমরা রুম হিটার এবং এসি ব্যবহার করি। এধরণের যন্ত্রের ব্যবহারে রুমের জলীয়বাষ্প কমে গিয়ে ত্বক শুষ্ক করতে পারে।

এছাড়াও, আমাদের ত্বকের 'ইপিডার্মিস' স্থরে 'স্ট্যাটম কর্নিয়াম' নামক একটি পর্দা রয়েছে। কোনো কারণে এই পর্দার ক্ষয় অথবা ড্যামেজ হলে এর পানি ধারণ ক্ষমতা কমে যায় ফলে সহজেই ত্বক শুষ্ক হয়ে যায়।

সরাসরি সূর্যালোকের কারণে যেকোনো ঋতুতেই ত্বক শুষ্ক হতে পারে। কারণ সূর্যের উত্তাপে ত্বকের পানি ও নিঃসরিত তেল শুকিয়ে যায়।

অতি ক্ষারীয় সাবান, সেম্পুর ব্যবহারের ফলে ত্বকে তেল এবং পানি কমে গিয়েও ত্বকের শুষ্কতা বৃদ্ধি করতে পারে।।

ত্বকের শুষ্কতা প্রতিরোধ করতে;
ভালো মানের সাবান এবং সেম্পুর ব্যবহার নিশ্চিত করা যেমন প্রয়োজন। একই সাথে এসবের অতিরিক্ত ব্যবহারও পরিহার করা উচিত।

নিয়মিত ময়েশ্চারাইজারের ব্যবহার ত্বকের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করবে।

এছাড়াও, নিয়মিত প্রচুর পানি পান করা এবং তৈলাক্ত মাছ ত্বকের মসৃণতা বৃদ্ধির সাথে শুষ্কতা প্রতিরোধ করে।

-নাহিদ জাহান ভূঁইয়া।
  Student Executive.
  Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
3 টি উত্তর 738 বার দেখা হয়েছে
28 জানুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 424 বার দেখা হয়েছে
11 ডিসেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nadia (4,030 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 472 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 590 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 895 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,006 জন সদস্য

94 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 93 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. degencity1z

    100 পয়েন্ট

  4. soju888pro

    100 পয়েন্ট

  5. begumlucknow

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...