পেটে চুল গেলে কি হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
13,417 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

3 উত্তর

+4 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
Nishat Tasnim -

মানুষের চুল সাধারণত কেরাটিন দিয়ে তৈরি। এটি এক ধরনের প্রোটিন যার পূর্ণাঙ্গ কাঠামো আছে। এমন গুজব প্রচলিত আছে যে, চুল খেয়ে ফেললে তা আজীবন পেটে থেকে যায়৷ অল্প পরিমাণে চুল খাওয়ার সাথে ভুল করে খেয়ে ফেললে কোন সমস্যা নেই, স্বাভাবিক প্রক্রিয়ায় waste product এর সাথে চুল বের হয়ে যাবে। কিন্তু এমনও মানুষ আছেন যাদের চুল খাওয়ার অভ্যাস আছে। একে বলে trichophagia। এটি এক ধরনের অখাদ্য খাওয়ার রোগ বা পাইকা ডিজঅর্ডার। এই রোগে আক্রান্ত মানুষ অতিরিক্ত চুল খাওয়ার ফলে বদহজম, পেটে পিড়া হয়। তাদের পেট ও পাকস্তলি থেকেও চুলের বল বা trichobezoars পাওয়া যায়। অনেক সময় চুলের দলা বা বল বের করতে সার্জারিও করতে হয়৷
+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
মানব চুল 'কেরাটিন' নামক এক ধরনের প্রোটিনের মাধ্যমে সৃষ্টি, যা আমাদের নখ, অভ্যন্তরীণ অঙ্গগুলোর আস্তরণ এবং ত্বকের বাইরের স্তরকেও তৈরি করে।

কেরাটিনে 'এল-সিস্টাইন' নামে একটি অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা রুটি বা ময়দা দিয়ে তৈরি বিভিন্ন খাবারের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। কারণ এটি এসব খাবারের সেলফের আয়ু বাড়িয়ে তোলে। একইসঙ্গে অ্যাসিডটি সুষম খাদ্য তালিকার সংযোজন করতেও বিক্রি হয়ে থাকে।

মূলত কেরাটিন প্রোটিন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। সুতরাং খাবারে পাওয়া 'প্রোটিনগুলোর' বিপরীতে এটি অন্ত্রে কোনও প্রতিক্রিয়া সৃষ্টি করে না। সহজভাবে বললে, চুলের সংস্পর্শের খাবার বা সঙ্গে চুল খেলে তা পরিপাক ক্রিয়ার মাধ্যমে মানবদেহ থেকে বেরিয়ে আসে। তাই এতে কোনো সমস্যা হয় না।
তবে কিছু কিছু ক্ষেত্রে এটি সমস্যার সৃষ্টি করতে পারে। তাই কোনোরকম সমস্যাবোধ হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
0 টি ভোট
করেছেন (6,010 পয়েন্ট)
মানুষের চুলে কেরাটিন থাকে, যাকে ভাঙতে উচ্চ তাপমাত্রার প্রয়োজন। কিন্তু আমাদের দেহে এই পরিমাণ তাপমাত্রা নেই। ভুলবশত চুল খেয়ে ফেললে তা অপাচ্য অংশ হিসেবে শরীর থেকে বেরিয়ে যাবে। কিন্তু অতিরিক্ত চুল খাওয়ার ফলে তা আমাদের পাকস্থলীতে জমাট বাধতে পারে, যা ক্ষতিকর

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
2 টি উত্তর 6,134 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,277 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 9,709 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 1,089 বার দেখা হয়েছে
10 জুন 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rubaiath Leo Siddiqu (160 পয়েন্ট)
+7 টি ভোট
2 টি উত্তর 7,298 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,276 জন সদস্য

46 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 43 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...