অ্যালকোহল পানিতে কেনো দ্রবীভূত হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
4,911 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (10,660 পয়েন্ট)
সাধারণত জৈব যৌগ গুলো অজৈব দ্রাবক এ দ্রবীভূত হয় না, যেমন বেনজিন পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু অ্যালকোহল জৈব যৌগ হলেও পানিতে কিভাবে দ্রবীভূত হয়?

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
বেশিরভাগ অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় বর্ণহীন হয়ে থাকে। অ্যালকোহলের সাধারণ ফর্মুলা হলো ROH.

মূলত পানি এবং অ্যালকোহলের ধর্ম প্রায় একই কারন উভয় যৌগে পানির অনু বিদ্যমান তথা এরা হাইড্রক্সিল গ্রুপ ধারণ করে। এই হাইড্রক্সিল গ্রুপ আবার অন্য পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম। তাই একটি অ্যালকোহল অণু যেমন অন্য আরেকটি অ্যালকোহল অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তেমনি পানির অণুর সাথেও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এই হাইড্রক্সিল গ্রুপ মূলত হাইড্রোফিলিক হয়ে থাকে যা পানির অণুর প্রতি আকর্ষণ কেন্দ্রিক। তাই এই ধর্মের কারনে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়।
+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
অ্যালিফেটিক হাইড্রোকার্বনের শিকলের একটি H- পরমাণুকে -OH মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে উৎপন্ন যৌগকে অ্যালকোহল বলে। অ্যালকোহল একটি পোলার সমযোজী যৌগ আর পানি হচ্ছে পোলার সমযোজী দ্রাবক। এ দুটি পোলার যখন বিক্রিয়া করবে তখন পানির ধনাত্নক প্রান্ত অ্যালকোহলের ঋণাত্নক প্রান্তের কাছাকাছি অবস্থান করে। তেমনি পানির ঋনাত্নক প্রান্তের সামনে অ্যালকোহলের ধনাত্নক প্রান্ত অবস্থান করে। তাই এই কারণে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়।
0 টি ভোট
করেছেন (190 পয়েন্ট)
অ্যালিফেটিক হাইড্রোকার্বনের আনুস্থিত সম্পৃক্ত C পরমাণুর সাথে যুক্ত H পরমাণুগুলো থেকে কেবল একটি পরমাণুকে একটি -OH মূলক দ্বারা প্রতিস্থাপিত করে যেসকল জৈবযোগ উৎপন্ন হয় তাদেরকে অ্যালকোহল বলে। অ্যালকোহলে বিদ্যমান -OH মূলকের O অতিশয় উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ায় O-H বন্ধনটি পোলার প্রকৃতির হয়। এজন্য অ্যালকোহল অণুর আংশিক তড়িৎ ধনাত্মক প্রান্ত (H পরমাণু) পানির অণুর আংশিক তড়িৎ ঋণাত্মক প্রান্ত (O পরমাণু) দ্বারা আকৃষ্ট হয়  এবং অ্যালকোহল অণুর আংশিক তড়িৎ ঋণাত্মক প্রান্ত (O পরমাণু) পানির অণুর আংশিক তড়িৎ ধণাত্মক প্রান্ত (H পরমাণু) দ্বারা আকৃষ্ট হয়ে পরস্পর H-বন্ধন গঠন করে। তাই অ্যলকোহল পানিতে দ্রবীভূত হয়।

অপরদিকে বেনজিন হচ্ছে ৬ কার্বন বিশিষ্ট চাক্রিক জৈব যৌগ যা কেবল C ও H এর সমন্বয়ে গঠিত। অর্থাৎ বেনজিনে কোনো অতিশয় উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল নেই ফলে বেনজিন H-বন্ধন গঠন করতে পারে না। আর তাই বেনজিন পানিতে দ্রবীভূত হয় না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 693 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 15,683 বার দেখা হয়েছে
05 জানুয়ারি 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abu Reza (10,660 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 1,173 বার দেখা হয়েছে
03 মে 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mohiuddin Alamgir Ka (7,980 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 408 বার দেখা হয়েছে
22 ফেব্রুয়ারি 2023 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fatema Tasnim (5,740 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 436 বার দেখা হয়েছে

11,004 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,445 জন সদস্য

38 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 36 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. Singhalindutries002

    180 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...