ছোট বাচ্চাদের নাভিতে সরিষার তেল লাগানো হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
3,441 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
সাধারণত তেল আমরা শরীর বা মাথায় ব্যবহার করে থাকি। শরীরে তেল ব্যবহারে রয়েছে বিভিন্ন উপকারিতা। কিন্তু শরীরের নাভিতে তেল ব্যবহারে আপনিও পেতে পারেন কিছু ভালো দিক। শরীরের অন্যান্য অংশের দিকে খেয়াল রাখলেও, এই অংশটির প্রতি আমরা একেবারেই খেয়াল রাখি না, এমনকি নাভির আলাদা করে কোন যত্নও আমরা নেই না। নিজের ত্বকের, শরীরের যত্ন নেওয়া শুরু করতে চাইলে নাভির যত্ন নেওয়া থেকেই আপনি সেটা শুরু করতে পারেন। আসুন জেনে নেই নাভিতে তেল ব্যবহারের সুফল কিছু দিক।

ত্বককে নমনীয় করে
নারিকেল তেল অথবা অলিভ অয়েল নাভিতে ব্যবহার করতে পারেন। এদের মধ্যে রয়েছে ইমোলিয়েন্ট ইফেক্ট এবং ফ্যাটি এসিড এর উপাদান সমূহ। পেটের উপরে কয়েক ফোঁটা তেল দিয়ে নাভি চারপাশ এবং পুরো পেটে তেল ভালোভাবে মালিশ করে নিন। দেখবেন ত্বক একদম নমনীয় হয়ে গিয়েছে।

ময়লা পরিষ্কার করতে সাহায্য করে
নাভিতে প্রচুর ময়লা জমে খুবই বাজে অবস্থা হয়ে যায়। এই ময়লা পরিষ্কার করার জন্যে একটি কটনবাড তেলে ডুবিয়ে এরপর সেটার সাহায্যে নাভি পরিষ্কার করতে হবে। তেল মরা চামড়া এবং ময়লাকে সহজে উঠে আসতে সাহায্য করে। যেহেতু নাভি খুব একটা পরিষ্কার করা হয় না, নাভির ময়লা খুব শক্ত হয়ে আটকে থাকে। সেক্ষেত্রে খুব বেশী জোরাজুরি করলে নাভিতে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সাবধানের সাথে এই কাজটি করতে হবে।

ইনফেকশন ভালো করতে সাহায্য করে
যেহেতু নাভি খুব দ্রুত ময়লা হয়ে যায় এবং সচরাচর নাভি পরিষ্কার করা হয়ে ওঠে না, সেহেতু নাভিতে জমে থাকা ময়লা থেকে ইনফেকশনের সৃষ্টি হয়। এছাড়া নাভি অনেক বেশী সময় ধরে আর্দ্র থাকলেও নাভিতে ইনফেকশন দেখা দিতে পারে। এক্ষেত্রে, সঠিক তেল ব্যবহার করলে নাভির ইনফেকশন দ্রুত সেরে যায়। টি ট্রি অয়েল সকল তেলের মধ্যে সবচেয়ে দারুণ কার্যকরী। কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে এন্টি-ব্যাক্টেরিয়াল এবং এন্টি-ফাংগাল উপাদান।

পেটে ব্যথা ভালো হতে সাহায্য করে
পেটে ব্যথার জন্যে নাভিতে তেল দেওয়া খুবই কার্যকরী একটি উপায়। বিশেষ করে হজমে সমস্যা, ডায়রিয়া, ফুড পয়জনিং এর মতো সমস্যাগুলোতে নাভিতে তেল দেওয়া খুব দারুণ কাজে দেয়। পেটে ব্যথা কমানোর জন্যে আদা অথবা পুদিনা পাতার এসেনশিয়াল অয়েল ভালো কাজে দেয়। নিত্যদিনের ব্যবহার্য তেলে যেমন- নারিকেল তেল কিংবা অলিভ অয়েল এর সাথে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

মাসিকে ব্যথা কমাতে সাহায্য করে
প্রতি মাসে মাসিকের সময়টাতে প্রচণ্ড পেটে ব্যথার কারণে কমবেশি সকল নারীকেই ভুগতে হয়। তবে এই পেটে ব্যথা অনেকখানি কমিয়ে আনা সম্ভব নাভি এবং পেটে তেল ব্যবহার করার মাধ্যমে। সকল তেলের মাঝে পুদিনা পাতা অথবা আদার এসেনশিয়াল অয়েল সবচেয়ে বেশী ভালো কাজে দেবে। কয়েক ফোঁটা তেল নারিকেল কিংবা অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিয়ে পেটে খুব নমনীয়ভাবে ম্যাসাজ করলে কিছুক্ষণ পর দেখা যাবে ব্যথা কমে গেছে অনেকখানি।

গর্ভধারণ প্রক্রিয়ার ক্ষেত্রে উপকারী
নিয়মিত কিছু এসেনশিয়াল অয়েল নাভিতে ব্যবহারের ফলে শরীর অনেক রিল্যাক্স থাকে। ছেলেদের ক্ষেত্রে স্পার্ম ভালো থাকে, মেয়েদের মাসিকের সমস্যা কমিয়ে আনে এবং শরীরে হরমোনের প্রবাহ ঠিক রাখতে সাহায্য করে।

নাভাল চক্র ও ভারসাম্য ঠিক রাখে
আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি ঠিক রাখতে চান তবে আপনাকে এই নাভাল চক্রটি ঠিক রাখতে হবে। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল নারিকেল কিংবা অলিভ অয়েলের সাথে মিশিয়ে নাভিতে দিতে হবে এবং পুরো পেটে ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে।

কার্টেসি: সময় টিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 1,020 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 484 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 1,105 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 915 বার দেখা হয়েছে
+12 টি ভোট
2 টি উত্তর 2,622 বার দেখা হয়েছে

11,058 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,139 জন সদস্য

26 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    440 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...