ছোট ছোট বাচ্চাদের শরীরে অস্বাভাবিক রকম সারা গায়ে লোম হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
1,124 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,710 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (15,710 পয়েন্ট)
Nishat Tasnim

রোগটির নাম হাইপারট্রিকোসিস বা ওয়্যার উলফ সিন্ড্রোম। এটি মূলত হরমোনের তারতম্যজনিত অসুখ।

এর ফলে দেহে অস্বাভাবিক ভাবে চুল গজাতে থাকে। আজব এই রোগটি বংশগতও হতে পারে। ছেলে কিংবা মেয়ে যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির শরীরের নানা জায়গায় চুল গজাতে শুরু করে, স্বাভাবিক ভাবে সেসব স্থানে চুল জন্মায় না। অনেকে এই সমস্যাটি নিয়েই জন্ম নিতে পারে আবার অনেকের ক্ষেত্রে পরিণত বয়সে এ সমস্যা দেখা দিতে পারে। আক্রান্ত রোগীর দেহ ধীরে ধীরে অনেকটা নেকড়ে বা ওয়্যার উলফের মত হয়ে যায়। প্রাচীনকালে এমন কোন ব্যক্তিকে নিয়েই হয়তো শুরু হয়েছিলো নানা কাল্পনিক ব্যাখ্যা।

২০১৫ সালে এএফপিতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে ওয়্যার উলফ সিন্ড্রোমে আক্রান্ত এক ব্যক্তির কথা।

মেক্সিকো সিটির জেসাস আকিভস। আর দশজন সাধারণ মানুষের মতো নয় তার জীবন। বাইরে বের হলে নিজের মুখ ঢেকে রাখতে হয়। কারণ ৪১ বছর বয়সী আকিভস এক বিরল রোগ ‘হাইপারট্রিকোসিস’ এ আক্রান্ত। তার সমস্ত শরীর ও মুখে অস্বাভাবিক লোমে ছেয়ে গেছে, দেখতে নেকড়ের মত মনে হয়। পুরো পৃথিবীতে এখন পর্যন্ত খোঁজ পাওয়া মাত্র ৫০ জন ‘হাইপারট্রিকোসিস’রোগীর মধ্যে ১৩ জনই মেক্সিকোর লরেটো শহরের একই পরিবারের সদস্য। সেই পরিবারেরই একজন আকিভস। শারীরিক এই সীমাবদ্ধতার কারণে কমবয়সে স্কুল ত্যাগ, চাকরি না পাওয়া এমন বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয়েছে তাকে।

‘হাইপারট্রিকোসিস’ রোগে চুলের অস্বাভাবিক বৃদ্ধি ছাড়া আর কোনো উপসর্গ নেই। শুধু শারীরিকভাবে অন্যদের চাইতে আলাদা হওয়ার কারণে সারাজীবন অস্বাভাবিক জীবনযাপন করতে হয় এই রোগে আক্রান্ত ব্যাক্তিদের।

©সংগ্রহীত

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 3,467 বার দেখা হয়েছে
+10 টি ভোট
3 টি উত্তর 6,857 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,759 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 1,576 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,521 জন সদস্য

155 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 155 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. O8contact

    100 পয়েন্ট

  3. vipwinnhealth

    100 পয়েন্ট

  4. Keonhacaicomtw

    100 পয়েন্ট

  5. Keobongdaat

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...