আলো সবসময় সরলরেখায় চলে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
732 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (510 পয়েন্ট)
সবসময়েই আলো সরল রেখায় চলতে থাকবে এটা চূড়ান্ত সঠিক নয়। মহাকাশের কোন ব্ল্যাকহোল কিংবা প্রবল গ্র্যাভিটির কোন নক্ষত্রের নিকট দিয়ে অতিক্রমনের সময় আলো বেঁকে যেতে পারে। বহির্বিশ্বের কোন নক্ষত্রের আলো আমাদের সৌর মন্ডলে প্রবেশের পর সূর্যের প্রচন্ড গ্র্যাভিটির কারণে আলোকরশ্মি সামান্য বক্রাকারে আমাদের চোখে পড়ে। আলোক রশ্মির বক্রতার কারণে আমরা মহাকাশের তারকারাজিকে যে অবস্থানে দেখি, আসলে সেস্থান হতে নক্ষত্রের অবস্থান হয়তো বহুদূরে! তাছাড়া, প্রতিসরণের বেলায়ও আলো বেঁকে যায়। আলো কি কণা, নাকি তরঙ্গ? দুটোর পক্ষে বিপক্ষেই মত রয়েছে। তবে আইনস্টাইন প্রথমে তরঙ্গ বললেও পরে কণা বলেছেন। আলোক কণা ঝাঁকে ঝাঁকে আসে বিধায় এটি সরলরেখায় গমন করে।
0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)
পরস্পর ক্রিয়াশীল দিকপরিবর্তী তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র লম্বভাবে কোন স্থানে থাকলে সেখানে এক প্রকার তরঙ্গধর্ম সম্পন্ন আলোড়ন সৃষ্টি হয় যা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ক্রিয়াশীল থাকে। এই আলোড়ন কে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।

 তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্দিষ্ট থাকে।

আলোর কম্পাঙ্ক এত বেশি যে এটি ১সেকেন্ডে ৩×১০^৮ মিটার পথ অতিক্রম করে। আবার আলোর তরঙ্গদৈর্ঘ্য এতটাই কম যে একে আপাতদৃষ্টিতে সরলরেখার সাথে তুলনা করা হয়।

আলো অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সাথে  লম্বভাবে ক্রিয়াশীল বলে এটি শূন্যমাধ্যমে  বাঁকা পথে চলে না। আলো কোন মাধ্যমে বাধা পেলে প্রতিসরণের ফলে কিছুটা বেঁকে গেলেও সে মাধ্যমেও সোজা পথে চলাচল করে।

(সোর্স :ভৌত আলোকবিজ্ঞান )

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 627 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 415 বার দেখা হয়েছে
17 অগাস্ট 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihadul Amin (6,150 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 349 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 425 বার দেখা হয়েছে

10,904 টি প্রশ্ন

18,604 টি উত্তর

4,746 টি মন্তব্য

870,185 জন সদস্য

15 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 15 জন গেস্ট অনলাইনে
  1. মেহেদী হাসান

    141850 পয়েন্ট

  2. Hojayfa Ahmed

    135490 পয়েন্ট

  3. বিজ্ঞানের পোকা ৫

    123400 পয়েন্ট

  4. noshin mahee

    110340 পয়েন্ট

  5. HABA Audrita Roy

    105570 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...