‌‌‍নিউটনের গতিসূত্রানুযায়ী গতিশীল বস্তু সরল পথে চলে, কিন্তু তাহলে তরঙ্গ কেন বাঁকা পথে চলে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
390 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (33,350 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

নিউটনের গতিসূত্রানুযায়ী যেকোনো গতিশীল বস্তু বাঁধাপ্রাপ্ত না হলে সেটি সরলরেখা বরাবরই চলা উচিৎ । তবে তরঙ্গ এমন বেয়াদপি করে কেন ?

image

সত্যি কথা , এমন এঁকেবেঁকে গিয়ে তরঙ্গ তো পুরো নিউটনের সূত্রকেই ব্যর্থ করে দিল ।

আসলে তরঙ্গ কিন্তু অনৈতিক কাজ করেনি।

কারণ তার ক্ষেত্রে নিউটনের সূত্র আরোপিত হবেই না তবে আর বেনিয়ম করার কথা আসছে কোথা থেকে ?

আমি জানি এই কথাটা শুনে আপনাদের ভ্রুটা একটু কুঁচকে যাবে । তাই ভনিতা ছেড়ে আসল কথাটা বলেই ফেলি । তরঙ্গ কখনো এক স্থান থেকে অন্য স্থানে অগ্রসর হয় না কোন বস্তুকণার মতো । কথাটা শুনে বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে তাই না ?

তবে ভাবুন একটা লাফদড়ি নিয়ে আপনি আর আপনার বন্ধু খেলা করছেন । একপ্রান্ত আপনি ধরেছেন আর অন্যপ্রান্ত আপনার বন্ধু । এমতাবস্থায় আপনি লাফদড়ির মাঝখানে একটা লাল রং এর সেলুটেপ আটকে দিয়েছেন । আপনি কী খেলার সময় সেলুটেপটাকে এগিয়ে যেতে দেখবেন ? বরং সেলুটাপটা এক জায়গায় থেকেই উপর নীচে ওঠানামা করবে । সুতরাং সেলুটেপের যা চলন সেটা ওপর -নীচেই সীমাবদ্ধ।

image

এবার ভাবুন জলের মধ্যে আপনি একটা ঢিল ছুঁড়ে মারলেন। এরফলে জলের মধ্যে তরঙ্গের উদ্ভব হয় । সেটিও তো এক জায়গায় থেকেই উপর -নীচে ওঠানামা করে শুধু ।

image

যেকোনো তরঙ্গের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আসলে তরঙ্গ হল চলমান এক বা একাধিক পরিমাপের পরিবর্তন (সাম্যতা থেকে ) । যেমন - শব্দতরঙ্গের ক্ষেত্রে একটি কণায় পীড়নের ফলে তার স্থানচ্যুতি ঘটে এবং সেটি পাশ্ববর্তী কণায় সেই পীড়নকে স্থানান্তরিত করে এভাবে শব্দ প্রবাহিত হয়।

image

তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ম্যাক্সওয়েল সমীকরণ অনুযায়ী, তড়িৎক্ষেত্র এবং চুম্বকক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে এই তরঙ্গ অগ্রসর হয়।

image

তাই সেই অর্থে তরঙ্গের অগ্রগতি হয় না এবং আমরা যে তরঙ্গ দেখি সেটা মূলত চলমান পরিবর্তনকেই প্রকাশ করে । এটাই বস্তুকণা আর তরঙ্গের মধ্যে পার্থক্য।

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
ক্যাসিক্যাল পদার্থ বিজ্ঞান অনু পরমাণু বা ক্ষুদ্র বস্তুর আচরণ ব্যাখ্যা করতে পারে না।আধুনিক পদার্থ বিজ্ঞান দ্বারা এগুলো ব্যাখ্যা করতে হয়।তাই বলা চলে নিউটনীয় পদার্থ তরঙ্গের আচরণ বা অনু পরমাণু আচরণ বর্ণনা করে না।নিউটনীয় পদার্থ সীমাবদ্ধতা দূর করার জন্য আধুনিক বা কোয়ান্টাম পদার্থ বিজ্ঞান শাখা গড়ে ওঠে।নিউটনীয় সূত্র সকল স্থির বস্তুর বা ভর যুক্ত বস্তু জন্য গ্রহণযোগ্য।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
3 টি উত্তর 1,862 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 695 বার দেখা হয়েছে
10 ফেব্রুয়ারি 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadman Sakib. (33,350 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,689 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,822 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 36 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. elize89e

    120 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...