গলায় মাছের কাটা লাগোলে কীভাবে দ্রুত সরানো যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
2,068 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (190 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
Warman Hasbi - গলায় কাঁটা বিঁধলে তার প্রাথমিক চিকিৎসা হিসেবে সহজ কিছু সমাধান আমাদের পরিবার বা সমাজে প্রচলিত, যার সবগুলোই প্রায় সায়ন্টিফিক। আসুন জেনে নেই সে সম্পর্কে।

১. শক্ত ভাতের নলা: ভাত কে হাতের মুঠে চেপে চেপে টেনিস বলের মতো বানিয়ে তা না চিবিয়ে, ধীরে ধীরে গিলে ফেলার চেষ্টা করতে হিয়। এতে আঠালো ভাত আটকে থাকা মাছের কাটাকে নিয়ে নীচে নেমে যায়। এ পদ্ধতি দু'তিনবার করলে ভালো ফল পাওয়া যায়।

২.পাঁকা কলা : পাঁকা কলা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি করে মুখে পুরে না চিবিয়ে গেলার চেষ্টা করা করা। এতে মাছের কাটা কলার অংশের সাথে আটকে যায়, এবং কলার সাথে সাথে নীচে নেমে পড়ে।

৩. ভিনেগার পান: ভিনেগার এসিডিক। তাই এক চামচ ভিনেগার এক কাপ পানির সাথে মিশিয়ে কুলি করলে বা পান করতে থাকলে তা কাটাকে দূর্বল করে ফেলে। অথবা সরাসরি এক চামচ ভিনেগার গিলে ফেললে তা অনেক সময় কাটাকে গলিয়ে দূর্বল করে ফেলে।

৪. পানি পান: ক্রমাগত কিছুটা শক্তি প্রয়োগে পানি গিললে তা অনেক সময় কাটাকে ফ্ল্যাশ করে নিচে নেমে নিয়ে যায়।

৫. কফ রিফ্লেক্স: জোরে জোরে ক্রমাগত দু চারটা কাশি দিলে অনেক সময় গলার পিছনের দেয়ালে আটকে থাকা মাছের কাটা, কাশির ঝাপ্টায় ছুটে গিয়ে সামনে চলে আসে এবং বেরিয়ে যায়।

এ হলো কিছু প্রাথমিক চিকিৎসা।

যদি আটকে থাকা কাঁটা খালি চোখে পরিষ্কার ভাবে দেখা যায় তবে তা সরানোর জন্যে একজন এম বি বি এস ডাক্তারের বা নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। নিজে নিজেই আনতে গেলে বিপত্তি বেড়ে যেতে পারে। চিকিৎসক খুব সহজেই সেটা তার কাছে থাকা স্পেশাল 'ফরেন বডি রিমোভার' দিয়ে নিয়ে আসবেন। Source:Somoynews.tv

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
1 উত্তর 3,189 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 614 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 1,406 বার দেখা হয়েছে
12 মার্চ 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Zaima Ferdous Neha (2,020 পয়েন্ট)
+9 টি ভোট
2 টি উত্তর 1,765 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 697 বার দেখা হয়েছে
06 জুলাই 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,929 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...