কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে? পুরুষ নাকি মহিলা? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+21 টি ভোট
2,914 বার দেখা হয়েছে
"আইকিউ" বিভাগে করেছেন (32,140 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

2 উত্তর

+6 টি ভোট
করেছেন (34,670 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

গবেষণাধর্মী এমআরআই স্ক্যান করে দেখা গেছে, ব্রেনের কিছু কিছু অংশ লিঙ্গবিভেদে সাইজে বড় হয়ে থাকে। যেমন- মানবদেহের কানের ওপরে মস্তিষ্কের মধ্যে আখরোটের মতো একটি ছোট একটি গুরুত্বপূর্ণ অংশ আছে। একে বলে অ্যামিগডালা। মজার ব্যাপার হল, ছেলেদের এই অংশটি মেয়েদের চেয়ে অনেকটা বড়।

আমাদের মস্তিষ্কে দুই রকমের অংশ আছে- প্রথমটি স্নায়ুকোষ সমূহ (গ্রে ম্যাটার)। মস্তিষ্কের এই অংশ থেকে সমস্ত ধরনের কাজকর্মের পরিকল্পনা হয়। দ্বিতীয় অংশটি হল স্নায়ুজালিকা সমূহ (হোয়াইট ম্যাটার)। মস্তিষ্কের এই অংশের সাহায্যে দেহের অসংখ্য কোষ একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ব্রেনের এই অংশকে সুইচ এবং অসংখ্য তারের সঙ্গে তুলনা করা যেতে পারে। এছাড়া মস্তিষ্কের ডান এবং বাম- এই দুটি গোলার্ধ রয়েছে। এই দুই প্রান্তের মধ্যে সংযোগ রক্ষা করে চলেছে একটি চওড়া কেব্ল। একে বলে করপাস কালোসেম।

ভাষা শিক্ষা, গোনার ক্ষমতা, লেখাপড়া শেখার ক্ষেত্রে বাম গোলার্ধের বেশি ভূমিকা থাকে। অন্যদিকে চারুকলা, সঙ্গীত, কল্পনা প্রবণতা এইগুলি ডান গোলার্ধের কাজ। দেখা গিয়েছে পুরুষদের মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা নারীদের চেয়ে সাতগুণ বেশি।

এইজন্য পুরুষরা যে কোন সিদ্ধান্ত দ্রুত নিতে পারেন। তবে নারীদের আবার স্নায়ুসংযোগকারী নার্ভ পুরুষদের তুলনায় দশ গুণ বেশি।

তাই তাদের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বাকশক্তি অনেক বেশি থাকে। এই জন্যে যুক্তি-তর্কে নারীদের হারানো শক্ত।

এছাড়া সিংগুলেট জাইরাস অংশ বড় হওয়ার কারণে নারীরা খুব দ্রুত এবং সঠিকভাবে স্মৃতি রোমন্থন করতে পারেন, যা সাধারণত পুরুষরা পারেন না।

তবে পুরুষদের মস্তিষ্ক অনেক কাজ মেয়েদের চেয়ে বেশি দক্ষ। উদাহরণ হিসেবে গাণিতিক সংখ্যাতত্ত্ব, স্থাপত্যবিদ্যা, ক্রীড়াবিদ্যা এবং মাপজোকের কাজের কথা বলা যায়।

তবে গবেষণায় জানা গেছে, পুরুষরা কাজকর্ম করার ক্ষেত্রে ডান অথবা বাম যে কোনও একটি মস্তিষ্কের উপরই নির্ভরশীল থাকেন। অন্যদিকে, নারীরা ব্রেনের দুটি অংশেরই সমানভাবে ব্যবহার করে। এই কারণে পুরুষদের তুলনায় মেয়েরা কাজকর্ম গুছিয়ে করতে পারেন।

তবে কিছু স্ত্রী হরমোন যেমন ইস্ট্রোজেনের প্রভাবে নারীরা অনেক বেশি আবেগপ্রবণ হন পুরুষদের তুলনায়। এই জন্যে নরীদের মধ্যে অবসাদে ভোগার প্রবণতা বেশি থাকে। অন্যদিকে পুরুষদের মধ্যে অটিজম, সিজোফ্রেনিয়ার মতো রোগ বেশি দেখা যায়। আবার ক্রনিক বা দীর্ঘদিনের ব্যথা যা অনেকটা মস্তিষ্কে উপর প্রভাব ফেলে যেটা মেয়েদের বেশি হয়।

সুতরাং দেখা যাচ্ছে যে শারীরিকভাবে পুরুষ এবং মহিলাদের মস্তিষ্কের গঠন এবং কাজের কিছু পার্থক্য রয়েছে।

তথ্যসূত্র : বর্তমান।

+5 টি ভোট
করেছেন (32,140 পয়েন্ট)
পুরুষ...
করেছেন
+2
Kno?

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
4 টি উত্তর 1,172 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 6,507 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 82,395 বার দেখা হয়েছে
+26 টি ভোট
2 টি উত্তর 456 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 775 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

906,528 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 34 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. taigo88tcloud

    100 পয়েন্ট

  3. gtkeotructuyenvip

    100 পয়েন্ট

  4. keonhacai1inTNC

    100 পয়েন্ট

  5. gmktylenhacai1in

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...