সূর্য থাকতেও মহাকাশ অন্ধকার কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,711 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)

Nishat Tasnim- 

আমরা তখনই কোনো বস্তু দেখতে পাই, যখন সূর্যের আলো তা থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পরে।

আমরা জানি যে, মহাকাশ অর্থাৎ সূর্য থেকে অন্যান্য গ্রহ বা গ্রহ থেকে গ্রহ, এদের মাঝখানে মহাশূন্য। যার মানে হলো এমন কোনোকিছু নেই যার থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতে পারে। যাতে আমরা দেখবো। যদি থাকতো, তাহলে আমরা অবশ্যই দেখতাম। যেমনটা আমরা চাঁদ দেখি।

যেহেতু সেখানে কিছুই নেই, যার থেকে আলো প্রতিফলিত হয়ে ঐ স্থানটাকে আলোকিত করবে। সুতরাং এটাই স্বাভাবিক যে, সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই থাকতে পারে না। এই কারণেই পৃথিবী এবং সূর্যের মাঝখানে মহাকাশ অন্ধকার দেখায়।

©মাহফুজুর রহমান

করেছেন (100 পয়েন্ট)
  • আচ্ছা তাহলে এমন ঘর কি সম্ভব যেখানে কোন পদার্থ থাকবে না মানে এমন কিছুই থাকবে না যার উপরে আলো পড়ে প্রতিফলন হয়ে ফিরে আসে। যদি এমন ঘর তৈরি করা যায় তাহলে সেই ঘরের মধ্যে লাইট জ্বালালে কি অন্ধকার দূর হবেনা?
করেছেন (120 পয়েন্ট)
এমন ঘর কিভাবে বানাবেন আপনি? ঘর বানাতে তো আপনার কোনো না কোনো বস্তুর প্রয়োজন হবেই। কোনো না কোনো বস্তুর উপর আলো পরে প্রতিফলিত হবেই।
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
আমরা তখনই কোনো বস্তু দেখতে পাই, যখন সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পরে।

আমরা জানি যে, মহাকাশ অর্থাৎ সূর্য থেকে অন্যান্য গ্রহ বা গ্রহ থেকে গ্রহ, এদের মাঝখানে মহাশূন্য। যার মানে হলো এমন কোনোকিছু নেই যার থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতে পারে। যাতে আমরা দেখবো। যদি থাকতো, তাহলে আমরা অবশ্যই দেখতাম। যেমনটা আমরা চাঁদ দেখি।

যেহেতু সেখানে কিছুই নেই, যার থেকে আলো প্রতিফলিত হয়ে ঐ স্থানটাকে আলোকিত করবে। সুতরাং এটাই স্বাভাবিক যে, সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই থাকতে পারে না। এই কারণেই পৃথিবী এবং সূর্যের মাঝখানে মহাকাশ অন্ধকার দেখায়।
0 টি ভোট
করেছেন (5,600 পয়েন্ট)
সূর্য থাকতে মহাকাশ অন্ধকার কারণ মহাকাশ একটি শূন্যতা। শূন্যতায়, কোন বস্তু বা পদার্থ নেই যা আলোকে ধরে রাখতে পারে।

আলো একটি শক্তির রূপ যা তরঙ্গ হিসাবে ভ্রমণ করে। আলোর তরঙ্গগুলিকে প্রতিফলিত করতে বা বিচ্ছুরিত করতে বস্তু বা পদার্থের প্রয়োজন হয়।

মহাকাশে, বস্তুগুলি খুব দূরে অবস্থিত। তাই, সূর্যের আলো মহাকাশে ছড়িয়ে পড়ে এবং খুব পাতলা হয়ে যায়। এর মানে হল যে মহাকাশে খুব কম আলো থাকে।

যদি আমরা সূর্যের খুব কাছাকাছি থাকি, তাহলে আমরা মহাকাশকে আলোকিত দেখব। কারণ সূর্যের আলোর তরঙ্গগুলি আমাদের কাছে পৌঁছানোর আগে এতটা ছড়িয়ে পড়বে না।

মহাকাশে কিছু বস্তু রয়েছে যা আলোকে প্রতিফলিত করে। উদাহরণস্বরূপ, গ্রহ, চাঁদ এবং তারা। এই বস্তুগুলির কারণে, আমরা রাতের আকাশে তারা দেখতে পাই।

তবে, মহাকাশের বেশিরভাগ অংশই শূন্যতা। তাই, মহাকাশ বেশিরভাগ সময়ই অন্ধকার থাকে।

মহাকাশের অন্ধকারতা মহাবিশ্বের বিবর্তন এবং গ্রহের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাকাশের অন্ধকারতা গ্রহের উপর সূর্যের আলোর প্রভাবকে কমিয়ে দেয়। এটি গ্রহের উপর জল এবং বায়ুর মতো জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির বিকাশের অনুমতি দেয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 619 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 351 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 64 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 622 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 414 বার দেখা হয়েছে

10,964 টি প্রশ্ন

18,674 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,913 জন সদস্য

25 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1820 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. bermaintotoharga

    100 পয়েন্ট

  4. llwinmarkets2

    100 পয়েন্ট

  5. 88ihicom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...