ভ্যাক্সিন ট্রায়ালের জন্য ইঁদুর ব্যবহার করা হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
492 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
ভ্যাকসিন ট্রায়ালে ইঁদুর ব্যবহার এর কারণঃ-

১. ইঁদুরকে সহজে নিয়ন্ত্রণ করা যায়:

ইঁদুর ছোট প্রাণী হওয়ায় এদেরকে খুব সহজেই পরিচালনা ও পরিবহণ করা যায় এবং এদের উপর পরীক্ষা চালিয়ে যাওয়া সহজ। কল্পনায় ভেবে দেখুন অন্য কোনো স্তন্যপায়ী প্রাণির কথা, যেমন জিরাফ বা ক্যাংগারু, সেক্ষেত্রে তাদেরকে গবেষণাগারে রাখা বা একটা ইনজেকশন দিতেই বিজ্ঞানীদের অনেক বেগ পেতে হবে!
এছাড়া ইঁদুর তুলনামূলক ভাবে নিরীহ প্রাণি। পরীক্ষা-নিরীক্ষার সময় প্রাণিটিকে বিভিন্ন প্রকার অবস্থার মধ্য দিয়ে যেতে চাপ দেয়া হয় যা হতে পারে অনেক বেশি বিরক্তিকর বা উত্তেজক। যদি আপনি ইঁদুরকে বিরক্ত করেন তাহলে সে খুব বেশি হলে আপনার আঙ্গুলে কামড়ে দেবে। অন্যদিকে যদি আপনি সিংহ কে ধারালো কিছু দিয়ে খোঁচা দেন তাহলে গবেষক হিসেবে আপনার দিনটি খুবই খারাপ যাবে।

২. অপরিসীম প্রজনন ক্ষমতা সম্পন্ন:

ইঁদুরের উৎপাদন ক্ষমতা অনেক দ্রুত। এদের বংশবৃদ্ধির হার অন্যান্য অনেক প্রাণির তুলনায় বেশি। আর জীবনকাল কম হওয়ায় ওদের নতুন প্রজন্ম খুব দ্রুতই পাওয়া যায়। তাই এদের ভিন্ন ভিন্ন প্রজন্মান্তরে পরীক্ষা করা যায়।

৩. মানুষের সাথে মিল:

Koshland Science Museum এর মতে, ইঁদুরের ৯০% জিন আশ্চর্যজনক ভাবেই মানুষের সাথে মিলে যায়। একারণেই মানুষের বিভিন্ন প্রকার জিনের পরিবর্তন, ভ্যাক্সিন, অঙ্গ–তন্ত্রের মিল থাকায় তাদের নানা রোগ নির্ণয় ও ওষুধ আবিষ্কারের পরীক্ষাও ইঁদুরের সাহায্যে করা হয়।

এছাড়াও এরা জিনগত ভাবে পরিবর্তিত হতে পারে। এদের জিনকে নির্দিষ্টভাবে মোডিফাই করা যায়। যা বিভিন্ন পরীক্ষণ, ভ্যাক্সিন টেস্ট, কোন রোগের জন্য কোন জিন দায়ী, নানা জেনেটিক মোডিফিকেশন ট্রায়ালের ফলাফল পর্যবেক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিপরীত জিন সম্বলিত এই প্রকার ইঁদুরকে ‘নকআউট ইঁদুর’ বলা হয়। আরেক ধরণের ইঁদুর আছে যাদের ট্রান্সজেনিক ইঁদুর বলা হয়। বাহির থেকে DNA এদের শরীরে প্রবেশ করানোর পরে প্রজনন করানো হয়। মানুষের যন্ত্রণাদায়ক নানা রোগের ম্যাপিং মডেল তৈরিতে সাহায্য করে এই ইদুর।

তথ্যসূত্র: প্রিয়, গুগল, উইকিপিডিয়া

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
3 টি উত্তর 845 বার দেখা হয়েছে
06 জানুয়ারি 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 2,027 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 585 বার দেখা হয়েছে
21 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
+6 টি ভোট
3 টি উত্তর 2,430 বার দেখা হয়েছে
05 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,040 জন সদস্য

306 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 306 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. mega888officialmy

    100 পয়েন্ট

  4. tg88pccom

    100 পয়েন্ট

  5. 88clbgripe

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...