প্রতিরক্ষা ব্যবস্থায় ভ্যাক্সিন বা টিকার ভূমিকা কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
335 বার দেখা হয়েছে

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
ভ্যাক্সিন শব্দটি আসলে এসেছে ল্যাটিন শব্দ ‘vacca’ থেকে। ‘vacca’ অর্থ cow বা গরু। ভ্যাক্সিন আবিষ্কার হওয়ারও আগে কৃষকদের মাঝে এ বিশ্বাস প্রচলিত ছিল যে- কারো যদি একবার গো-বসন্ত(cowpox) হয়, তবে তার শরীরে আর মারাত্মক গুটিবসন্ত (small pox) দানা বাঁধবে না। এই ধারণাকে কাজে লাগিয়েই এডওয়ার্ড জেনার ১৭৯৬ সালে সর্বপ্রথম গুটিবসন্তের ভ্যাক্সিন আবিষ্কার করেন। গো-বসন্তে আক্রান্ত এক গোয়ালিনীর শরীরের পুঁজ নিয়ে তিনি তার বাগানের মালীর আট বছরের ছেলের দেহে প্রবেশ করান। কিছুদিনের মাঝেই ছেলেটির দেহে গো-বসন্তের গুটি দেখা দেয়। তবে দ্রুতই সে সুস্থ হয়ে ওঠে। তারপর জেনার তার শরীরে প্রবেশ করান গুটিবসন্তের জীবাণু। কিন্তু এবার লক্ষ করেন ছেলেটির শরীরে আর গুটিবসন্তের সংক্রমণ ঘটছে না। এভাবেই আবিষ্কৃত হয় পৃথিবীর প্রথম ভ্যাক্সিন।

এর অনেক বছর পর ফরাসী বিজ্ঞানী লুই পাস্তুর আবিষ্কার করেন কলেরা এবং জলাতঙ্ক রোগের টিকা। এভাবে একের পর এক পোলিও, টাইফয়েড, ডিপথেরিয়াসহ অন্যান্য মারাত্মক রোগের টিকা আবিষ্কৃত হতে থাকে। ফলে প্রতিবছর প্রায় ৩ মিলিয়ন মানুষের জীবন রক্ষা পায় এবং বিকলাঙ্গ হওয়ার হাত থেকে রক্ষা পায় আরো কয়েক মিলিয়ন মানুষ।

শৈশব ও কৈশোরের সময়ই মূলত দেহে ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। শিশু যদি ভ্যাক্সিন না নিয়ে থাকে তবে রোগ ব্যাধি অন্য শিশুতে ছড়াতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+15 টি ভোট
1 উত্তর 1,216 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 452 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 399 বার দেখা হয়েছে
05 জুলাই 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fariha akther (1,810 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 244 বার দেখা হয়েছে

10,930 টি প্রশ্ন

18,630 টি উত্তর

4,748 টি মন্তব্য

878,036 জন সদস্য

263 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 263 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    240 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. ClintDozier

    100 পয়েন্ট

  5. zbet1itcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...