পাথরের কি জীবন আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+16 টি ভোট
5,430 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

Rana Robi Howlader-পাথরের প্রাণ নেই তা সবারই জানা। কিন্তু পাথরের প্রাণ আছে-এমনটি প্রমাণে উঠেপড়ে লেগেছেন বিজ্ঞানীদের কেউ কেউ।

রোমানিয়ায় এক ধরনের রহস্যময়ী পাথর আছে। এসব পাথরের প্রাণ আছে এবং সময় সময় নড়াচড়াও করে। ইউরোপের বলকান অঞ্চলের দেশটিতে থাকা সেসব পাথর সময়ের সঙ্গে সঙ্গে আকারে বৃদ্ধি পায়। পাথরের উপর নিয়মিত পানি কিংবা অতিবৃষ্টি হলে সেগুলো দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। রহস্য সেখানেই শেষ নয়, রহস্যময়ভাবে সেসব পাথর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলও করে।

বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, পাথরগুলোর পানির প্রতি একটা আকর্ষণ রয়েছে। কিন্তু নির্জীব বস্তুর কেন পানির প্রতি আকর্ষণ? আধুনিক বিজ্ঞান এই সম্পর্কে সম্পূর্ণ নিরব।

রোমানিয়ার স্থানীয়রা অবশ্য বিশেষ পাথরের এই গুণগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামান না। রোমানিয়ার এসব পাথরকে তারা পৃথিবীর একমাত্র জীবন্ত পাথর বলে আখ্যা দিয়েছেন। তবে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা ঠিকই করেছেন পাথরগুলোকে নিয়ে। কিন্তু জীবন্ত পাথরের কোনো ব্যাখ্যা এখনও মেলেনি।

রহস্যময় পাথরগুলোর বৃদ্ধি অনেকটাই চোখে পড়ার মতো। পুরো পাথরই যে আকারে বাড়ে তাও নয়, এর শরীরের কোনো কোনো স্থান দিয়ে বাড়তি অংশ বৃদ্ধি পায়। স্থানীয়রা এসব পাথরকে ‘ট্রোভেন্টস’ নামে ডেকে থাকে। যার অর্থ হচ্ছে সিমেন্টের বালি।

অবশ্য এই রহস্যময় পাথর রোমানিয়ার সব স্থানে যে পাওয়া যায়, তাও নয়! দেশটির প্রত্যন্ত গ্রাম কোসটেসতি’তেই একমাত্র এমন অদ্ভুত পাথরের সন্ধান মেলে। ফলে কারও কারও দাবি, এসব পাথর পৃথিবীর বাইরে থেকে এসেছে। এর উপাদানে হয়তো বা মহাজাগতিক উপাদান রয়েছে, যার সঙ্গে আধুনিক বিজ্ঞান এখনও পরিচিত নয়।

বিজ্ঞানীরাও রহস্যময় পাথরগুলো পরীক্ষা করে দেখেছেন, ভেতরে অদ্ভূত শক্ত বালুর মতো পদার্থ ছাড়া কিছু নেই। তবে সেসব পাথরে স্তর রয়েছে, যা অন্য সাধারণ পাথরে দেখা যায় না।

সূত্র : https://www.sciencealert.com/these-strange-bulging-geological-manifestations-loom-over-romania

+3 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
Ovique Rahaman-ট্রোভেন্টস নামের পাথরের প্রাণ আছে কিনা তা নিয়ে গবেষণা চলছে। রোমানিয়ার কোনো এক গ্রামে পাওয়া যায়। পাথরের কোনো এক অংশ আকারে বাড়ে। পানির দিকে চলনও ঘটে এদের। অনেক পেপার আবার একে মহাজাগতিক পাথর বলেছে। যদিও এর পক্ষে তেমন প্রমাণ নেই।কিছু কিছু জায়গার আস্তরণ বাদে সাধারণ পাথরের মতোই। মূলত এই আস্তরণের অংশই বৃদ্ধি পায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 906 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 301 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 822 বার দেখা হয়েছে
31 ডিসেম্বর 2023 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Monjil Hossain (5,600 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 840 বার দেখা হয়েছে
13 ডিসেম্বর 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ashim Datta (3,220 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,892 জন সদস্য

141 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 141 জন গেস্ট অনলাইনে
  1. 365 stores

    120 পয়েন্ট

  2. SerpSpur

    120 পয়েন্ট

  3. sunwin777club

    100 পয়েন্ট

  4. Dt68boston

    100 পয়েন্ট

  5. taixiuonlineru

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...