বৃষ্টি হলেই মানুষ রোমান্টিক হয়ে যায় কেনো? বৃষ্টির সাথে রোমান্টিসিজমের রিলেশন কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
178 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (2,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,340 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
বৃষ্টির সাথে রোমান্টিকতার সম্পর্কে জানতে ও বুঝতে হলে আপনাকেও যে একটু রোমান্টিক হতে হবে। কারণ এটি পুরোটাই সাইকোলজিক্যাল একটি বিষয়। তাহলে চলুন জেনে নেওয়া নিই আমাদের রোমান্টিকতার কারণঃ

১) বৃষ্টি যখন নামে তখন চারপাশটা একটু স্তব্ধ হয়ে যায়। রাস্তা ফাঁকা, মানুষের ভিড় কম, এমনকি পাখিরা পর্যন্ত চুপচাপ হয়ে যায়। শুধু বৃষ্টির মিষ্টি শব্দ। এই নিঃস্তব্ধ পরিবেশটা মানুষের মনে এক ধরণের ইন্টিমেট অনুভব তৈরি করে যেন চারপাশের কোলাহল থেমে গেছে, শুধু আপনি আর আপনার প্রিয় মানুষ আছেন।

২) বৃষ্টির দিনে আমাদের হালকা ঠান্ডা লাগে আর তখনই আমরা একটু উষ্ণতার খোঁজ করি। হোক সেটা এক কাপ চা অথবা প্রিয় মানুষের আলিঙ্গন। এই উষ্ণতা খোঁজার প্রবণতা থেকেই চলে আসে রোমান্টিক মুড।

৩) বৃষ্টির টিপ টিপ শব্দ আমাদের মস্তিষ্কে এক ধরণের খুব প্রশান্তি এনে দেয়। এই শান্ত পরিবেশে মনের আবেগও ধীরে ধীরে উথলে উঠে।

৪) বৃষ্টি আমাদের শৈশবের অনেক স্মৃতিকে মনে করিয়ে দেয়। ছোটবেলার বৃষ্টিতে ভেজা, কাগজের নৌকা বানানো, মায়ের বকুনি এসব স্মৃতি প্রায় সবার মনেই একটি নস্টালজিক অনুভূতি তৈরি করে। শুধু ছোটবেলায় স্মৃতিই নয়, প্রিয় মানুষের সাথে কাটানো অনেক সুন্দর মুহুর্তগুলোও মনে পড়ে। সেখান থেকেই আসে প্রিয় মানুষের সাথে একটু বৃষ্টিতে ভেজার আকাঙ্খা।

৫) বৃষ্টি হলো প্রকৃতিরই একটি অংশ। প্রকৃতি সবসময়ই মানুষের মনে প্রশান্তি এবং ভালোলাগা তৈরি করে। বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ, ঠান্ডা বাতাসের কারণে আমাদের প্রকৃতির কাছাকাছি অনুভব হয় যা মনকে শান্তি এনে দেয় আর সাথে রোমান্টিক একটা মুড।

৬) গান, নাটক, সিনেমায় বৃষ্টির সময়টাকে অনেক রোমান্টিক ভাবেই তুলে ধরা হয়। সেখান থেকেও প্রভাবিত হয়ে আমাদের মনেও এরকম একটা রোমান্টিক মুড চলে আসে।

৭) বৃষ্টি হলে আমাদের মধ্যে মস্তিষ্কে যে প্রশান্তি অনুভব হয় এর কারণে শরীরে সেরোটোনিন এবং ডোপামিন নিঃসরণের পরিমাণ হালকা মাত্রায় বেড়ে যেতে যা আমাদের এই রোমান্টিকতাকে আরও বাডিয়ে দিতে পারে।

৮) কিন্তু যারা আমার মতো সিঙ্গেল আছে, বৃষ্টি তাদের মধ্যে এক প্রকার একাকিত্বতার একটা ছাপ নিয়ে আসে যা তাদের আবেগপ্রবণ করে তোলে। এসময় আমরা সিঙ্গেল সমাজ ভালোবাসার অভাব বোধ করি। তখন আর ওয়েদারকে দোষ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
2 টি উত্তর 2,395 বার দেখা হয়েছে
+15 টি ভোট
5 টি উত্তর 2,233 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 538 বার দেখা হয়েছে
05 ফেব্রুয়ারি 2023 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fatema Tasnim (5,740 পয়েন্ট)

10,909 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,747 টি মন্তব্য

871,498 জন সদস্য

66 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 66 জন গেস্ট অনলাইনে
  1. পলি হাসান

    140 পয়েন্ট

  2. goihutam

    100 পয়েন্ট

  3. 789winv1cheap

    100 পয়েন্ট

  4. debetssbs

    100 পয়েন্ট

  5. mm88londonn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...