আতংক বা ভয় দূর করার উপায় কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
399 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (1,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,410 পয়েন্ট)

খানিকটা আতঙ্ক বা ভয় থাকা খুবই স্বাভাবিক৷ তবে কেউ কেউ অকারণেই ভীত হন, আতঙ্কে থাকেন৷ এমন কি তাঁদের 'প্যানিক অ্যাটাক'ও হয়৷ বিশেষজ্ঞরা৷ সমীক্ষা বলছে, শতকরা ২০ ভাগ মানুষের জীবনের কোনো এক সময় প্যানিক অ্যাটাক হয় | তাই ভয়কে জয় করে জীবনকে সহজ করার কিছু উপায় দেওয়া হলো ঃ

 
১. অনুভূতি গুছিয়ে রাখুন!
 
মনে মনে ভাবুন আপনার কোনো বড় সমস্যা বা অসুবিধা নেই। যে কোনো পরিস্থিতির জন্য আপনি নিজেকে তৈরি রাখুন। তাহলে অকারণে যেটুকু ভয় আপনার হচ্ছে সেটা আস্তে আস্তে চলে যাবে৷ কারণ, মানসিক প্রস্তুতিই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি।
 
 
২. ভয় নিয়ে কথা বলুন!
প্লেনে ভ্রমন করতে অনেকেই ভয় পায়। আবার অনেকে উঁচু বা নীচের দিকে তাকালে ভয় পায়। আবার কেউবা জনগণের সামনে বক্তৃতা দিতে গিয়ে ভীষণ নার্ভাস বোধ করেন৷ এমনকি অনেকে শপিং মল বা রাস্তায় বেশি মানুষ দেখলেও আতঙ্কিত হয়ে যান৷ যদিও বা জানেন, এতে ভয় বা আতংকের কোনো কারণই নেই, তার পরেও তাঁদের ভয় হয়৷ এসব ক্ষেত্রে ভয় নিয়ে অন্যদের সাথে কথা বলুন, দেখবেন ধীরে ধীরে ভয় কেটে যাবে।
 
৩. স্বাস্থ্যকর জীবনযাপন!
 
বিশেষজ্ঞরা জানান, সুস্থ জীবনযাত্রাই মানুষকে মে কোনো আতঙ্ক থেকে রক্ষা করতে পারে। ক্যাফেইন, নিকোটিন অ্যালকোহল এড়িয়ে চলুন। খাওয়া-দাওয়া এবং ঘুম সময়মতো করুন।
 
৪.নিজেকে ভালো করে চিনুন!
 
ভয়ের কারণ নিয়ে নিজেই একটু ভাবুন৷ এর আগে কী এমন কিছু ঘটছে যার কারণে আপনার এই ভয়? নাকি এমনিতেই ভয়?
 
৫.নেতৃত্বের প্রস্তুতি নিন!
 
মনোচিকিৎসক আন্দ্রেয়াস স্ট্রোলে জানান, যেসব পরিস্থিতির কারণে মানুষ ভয় পায়, সেগুলো থেকে দূরে সরে না গিয়ে বরং এই পরিস্থিতিতে কথা বলার বা নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে প্রস্তুত করা উচিৎ। তাছাড়া আয়নার সামনে নিজে নিজে কথা বললেও ভয় কেটে যায়৷ তবে মানুষের সামনে নাচ, গান আবৃত্তির মতো অনুশীলনের মধ্য দিয়ে খুব সহজেইভয়কে জয় করা সম্ভব৷
 
 
৬.খেলাধুলা!
 
বয়ঃ কালে অনেকেরই মস্তিষ্ক এলোমেলো থাকে, ওরা ঠিক কী করবে বা কি করা উচিৎ তা বুঝতে পারেনা। কথায় কথায় রাগ, দুঃখ, আতঙ্ক কাজ করে মনে মনে৷ মনোচিকিৎসক ডা. আন্দ্রেয়স স্ট্র্যাওলে জানান, ধুলা, শক্তাম বাক্সিং এর মধ্যে নিজের রাগ, দুঃখ, ভয় বা অভিমানকে খুব সহজে বের করে ফেলা সম্ভব৷ সোজা কথায় বলা যায়, আতঙ্ক দূর করতে শারীরিকভাবে সক্রিয় উচিৎ।
 
৭. ভয়কে জিইয়ে রাখা উচিৎ নয়!
তবে কোনো ভয়কেই জিইয়ে রাখা উচিৎ নয়। ভয়ের কারণ নিয়ে প্রথমে পরিবার বা বন্ধুদের সাথে কথা বলুন। সফল না হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ তা না হলে ছোট ছোট ভয়ই পরে প্যানিক অ্যাটাকের মতো বড় আকার ধারণ করতে পারে।
 
৮. বাড়তি চাপ নয় কিন্তু !
 
স্কুলে ভালো ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্লাসে সেরা হওয়ার প্রতিযোগিতা ও অনেকসময় মস্তিষ্কে প্রচন্ড চাপও আতঙ্কের কারণ হয়ে দাড়ায়৷ এই পরিস্থিতিতে মেয়ে বা ছেলেটিকে মা-বাবা এবং শিক্ষককে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে, প্রথম বা দ্বিতীয় হওয়াটাই যেন জীবনের একমাত্র লক্ষ্য না হয়৷ আর এতে দেখা যাবে সন্তানটি কোনোরকম চাপ ছাড়াই ভালো রেজাল্ট করছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 529 বার দেখা হয়েছে
21 সেপ্টেম্বর 2023 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন রাজিম (1,410 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 489 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 508 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 490 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

11,006 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,656 জন সদস্য

50 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 49 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    220 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...