উচ্চ গতি বা গ্র্যাভিটি দ্বারা সময়ের উপর কোনো প্রভাব ফেলা সম্ভব? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
326 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (6,150 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)

জ্বী সম্ভব।

থিওরি অব রিলেটিভিটি থেকে এর ব্যাখ্যা পাওয়া যায়। কোনো বস্তুর গতি যতো বাড়বে তার তুলনায় সময় ততো ধীরে যাবে, এটিই সময়ের আপেক্ষিকতা। একজন পৃথিবীতে স্বাভাবিক অবস্থায় আছে, অন্য আরেকজন উচ্চ গতিসম্পন্ন কোনো স্পেসশিপে ভ্রমণ করছে। পৃথিবীতে থাকা ব্যক্তির তুলনায় স্পেসশিপের ব্যক্তির সময় ধীরে যাবে।

আবার গ্র‍্যাভিটি দিয়েও সময়ের উপর প্রভাব ফেলা সম্ভব। গ্র‍্যাভিটি হলো ভরযুক্ত বস্তু দিয়ে সৃষ্ট স্পেসের বক্রতা। নিচের ছবিটি লক্ষ করুন, স্পেসের মধ্যে কোনো ভরযুক্ত বস্তু থাকলে সেটি স্পেসকে এভাবে বাঁকিয়ে দেয়। 

সোজা একটা রাস্তা দিয়ে কোনোকিছু অতিক্রম করতে পথ অতিক্রম করতে হয়, মাঝে এরকম বক্রতা থাকলে অবশ্যই বেশি পথ অতিক্রম করতে হবে। বেশি পথ অতিক্রম করতে হলে সময় বেশি লাগা উচিত? কিন্ত একটা সমস্যা হলো, আলোর বেগ সবসময় ধ্রুব। এক স্থান থেকে অন্য স্থানে সোজা রাস্তায় যেতে যতো সময় লাগবে, একই দূরত্ব মাঝে বক্রতা থাকলে বেশি সময় লাগবে। একই দূরত্ব অথচ আলাদা সময়ে অতিক্রম করলে আলোর বেগ আর ধ্রুব থাকলো না, যেটি পদার্থবিদ্যার নীতি অনুযায়ী সম্ভব না। তাই যেটি হয় সেটি হলো এই বক্র স্থানে সময় ধীর হয়ে যায়। অর্থাৎ, সোজা পথে যতোটুকু সময় লাগে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে, এখানেও একই সময় লাগে কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করে। তাই গ্র‍্যাভিটি যতো বেশি হবে,বক্রতা ততো বাড়বে এবং সময় ততো ধীরে যাবে। বিভিন্ন মুভিতে দেখবেন ব্ল্যাকহোলের কাছাকাছি সময় অত্যন্ত ধীরে যায়। গ্র‍্যাভিটিই এর কারণ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 594 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 412 বার দেখা হয়েছে
19 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

10,986 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,815 জন সদস্য

155 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 153 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. go8rent

    100 পয়েন্ট

  3. xoilac365bankit

    100 পয়েন্ট

  4. go88go8897com

    100 পয়েন্ট

  5. go99krd

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...