চাঁদের আকাশ কালো কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,571 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (6,150 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)
আলো আমরা তখনই দেখতে পাই যখন আলো কোনোকিছুতে প্রতিফলিত হয়। পৃথিবীর বায়ুমন্ডল বিভিন্ন কণায় পরিপূর্ণ, এগুলোতে আলো বিক্ষিপ্ত হয় তাই আমরা পৃথিবীর আকাশ আলোকিত দেখি দিনের বেলা। কিন্তু চাঁদে বায়ুমন্ডল  নেই।তাই সূর্যের আলো বিক্ষিপ্ত না হয়ে একটি সরল রেখায় ভ্রমণ করে এবং সমস্ত রঙ একসাথে থাকে। আবার বায়ুমন্ডলে প্রতিফলিত না হওয়ায় আমরা কোনো আলোই দেখতে পারিনা, তাই চাঁদের আকাশ সর্বদা কালো দেখায়।
0 টি ভোট
করেছেন (6,760 পয়েন্ট)
চাঁদের কোন বায়ুমণ্ডল নেই তাই এখানে কোন আলো প্রতিফলিত হবে না ফলে আমরা কোন রং দেখি না। এজন্য আমাদের কাছে চাঁদের আকাশ কালো দেখায় ।
0 টি ভোট
করেছেন (7,800 পয়েন্ট)
পৃথিবীর আকাশ নীল দেখায় কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে বিক্ষেপণ করে। সূর্যের আলো সাদা, কিন্তু সাদা আলো আসলে সাতটি রঙের সমন্বয়। এই সাতটি রঙের মধ্যে নীল আলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। তাই, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসা সূর্যের আলোর যে অংশ আমাদের চোখে পৌঁছায়, তার মধ্যে নীল আলোর পরিমাণ বেশি থাকে। ফলে, আমরা আকাশকে নীল দেখি।

চাঁদে বায়ুমণ্ডল নেই। তাই, চাঁদের আকাশে সূর্যের আলোর বিক্ষেপণ হয় না। তাই, চাঁদে আকাশ কালো দেখায়।

এছাড়াও, চাঁদের পৃষ্ঠ থেকে আকাশের দূরত্ব পৃথিবীর আকাশের দূরত্বের তুলনায় অনেক বেশি। তাই, চাঁদের আকাশ থেকে পৃথিবীর আলোর পরিমাণ খুবই কম। ফলে, চাঁদে আকাশ আরও কালো দেখায়।

সুতরাং, চাঁদে আকাশ কালো দেখার দুটি প্রধান কারণ হলো:

চাঁদে বায়ুমণ্ডল নেই।
চাঁদের পৃষ্ঠ থেকে আকাশের দূরত্ব অনেক বেশি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 498 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,784 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2022 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 383 বার দেখা হয়েছে
23 ফেব্রুয়ারি 2022 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Priom Chowdhury (2,630 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 542 বার দেখা হয়েছে

11,033 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,770 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 53 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    200 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. dt66gbnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...