গ্যালাক্সি আমরা কিভাবে দেখতে পারি! - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
489 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (120 পয়েন্ট)
আমরা সবাই জানি যে আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে। এবং আমরা সবাই এখানেই বসবাস করি।প্রশ্ন হলো যদি আমরা মিল্কিওয়ের ভিতরে ই থাকি তাহলে গ্যালাক্সির ছবি মোবাইল/ক্যামেরায় কিভাবে উঠে!!?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

মাহফুজুর রহমান রিদোয়ান


বেপারটা হলো আপনি মোবাইল ক্যামেরায় পুরো গ্যালাক্সির ছবি উঠাচ্ছেন না।আপনি যদি একটা রুমে থাকেন তবে সে রুমের একটি অংশীর ছবি আপনি অবশ্যই ক্যামেরা দিয়ে উঠাতে পারবেন।

আপনি মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যেই আছেন। আকাশে তাকালে যত তারা দেখেন সবই মিল্কিওয়ের অংশ। অর্থাৎ রোজই আপনি মিল্কিওয়ে এর নানা উপাদান দেখতে পাচ্ছেন। তবে আপনি হয়তো মিল্কিওয়ে দেখা বলতে মিল্কিওয়ের ঘন অংশটা দেখা বুঝিয়েছেন। মিল্কিওয়ে আসলে চাকতির মতো বলে এর বাহুবরাবর নক্ষত্রের ঘনত্ব বেশি, এজন্য একটা দাগের মতো মনে হয়। অনেকে ভাবে এটাই বুঝি "মিল্কিওয়ে", কিন্তু আপনি নিজেও মিল্কিওয়ের অংশ।

যাই হোক, এমন দৃশ্য বিশ্বের সব জায়গা থেকেই দেখা যাবে। কিন্তু আমরা দেখতে পাইনা কারণ রাতের পৃথিবী এখন কৃত্রিম আলোতে ভরা। আলোর দূষণের কারণে রাতের আকাশ পরিষ্কার দেখা সম্ভব না আমাদের জন্য। এজন্য দেখবেন মহাকাশ গবেষকরা মূলত দুর্গম পাহাড়ি এলাকা বা মেরু অঞ্চল বেছে নেয় টেলিস্কোপ বসানোর জন্য, যেখানে শহরের আলো নেই। আকাশে চাঁদ থাকলেও পরিষ্কার আকাশ দেখা সম্ভব না। অর্থাৎ এমন নক্ষত্ররাজির দেখা পেতে আপনাকে এমন স্থানে যেতে হবে যেখানে অন্তত কয়েক কিলোমিটারের মধ্যে কোন আলোর উৎস নেই এবং যখন আকাশে চাঁদ থাকবে না। তাহলে আকাশের দিকে ভালোভাবে লক্ষ্য করলে নিচের ছবির মতো একটা আবছা অবয়ব দেখতে পাবেন। যদিও ঠিক এমন দেখাবে না কারণ আলোর দূষণ কিছু না কিছু থেকেই যায় শহুরে এলাকায়।

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 795 বার দেখা হয়েছে
+1 টি ভোট
5 টি উত্তর 3,111 বার দেখা হয়েছে
+11 টি ভোট
2 টি উত্তর 836 বার দেখা হয়েছে
16 নভেম্বর 2019 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sajid Hossain (5,480 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 628 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 1,093 বার দেখা হয়েছে

10,920 টি প্রশ্ন

18,621 টি উত্তর

4,747 টি মন্তব্য

874,501 জন সদস্য

74 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 74 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    340 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. mark1654

    140 পয়েন্ট

  4. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  5. ck444linkcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...