সিটি কর্পোরেশনে ব্যাবহৃত মশার ঔষধগুলো আসলে কতটা কার্যকরী?? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
437 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (9,290 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)
সিটি কর্পোরেশনে মশা নিধনের জন্য ফগার মেশিনে ড্রাই আইস, তরল নাইট্রোজেন, বিভিন্ন ক্যামিক্যাল এবং পানি মিক্স করে ধোঁয়া তৈরীর মাধ্যমে রাস্তা, বিভিন্ন অলি-গলি যেখানে মশার উপদ্রপ বেশি সেখানে প্রয়োগ করা হয়। মশা নিধনের ঔষধ হিসেবে সাধারনত ডেল্টামেথ্রিন, মেলাথিউন, বিন্ডিওক্রাব, প্রপোক্সার জাতীয় কেমিক্যাল ব্যাবহার করা হয়।

তবে যেই ঔষধ ব্যবহার করা হোক না কেন  যদি নির্দিষ্ট কোন একটি কীটনাশক একটানা কয়েক বছরের বেশি ব্যবহার করা হয় তাহল মশা সেই কীটনাশকের বিপক্ষে সহনশীলতা তৈরি করে। আর শুধু মশাই নয় যেকোনো পোকামাকড়ই একটা সময় পরে তার শারীরবৃত্তীয় অভিযোজনের মাধ্যমে একটা সময় পর তার নিজের জন্য ক্ষতিকারক ফ্যাক্টরগুলোর বিরুদ্ধে সহনশীল হয়ে উঠতে পারে। অভিযোজন একটি জেনেটিক মেকানিজম যার মাধ্যমে কোনো প্রাণী টিকে থাকার জন্য নিজের শরীরে পরিবর্তন আনে।

এখন আমাদের দেশে সিটি কর্পোরেশনের প্রয়োগ করা মশার ঔষধগুলো যদি কাজ না করে তাহলে ধরে নিতে হবে মশারা ইতিমধ্যে অই ঔষধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। আর এই অবস্থা থেকে মুক্তি পেতে যতবার ঔষধ চেঞ্জ করা হয় এতে সাময়িক উপকার পাওয়া গেলেও দেখা যাবে একটা সময় পর আর কোনো ঔষধই কাজ করবেনা।

তাই মশার উপক্রম থেকে বাঁচতে বিশ্বব্যাপি বিকল্প পদ্ধতি বের করার চেষ্টা সমসময় চলছে। যেমনঃ
আমাদের দেশে যেখানে ঔষধ প্রয়োগের মাধ্যমে মশা মারার বৃথা চেষ্টা চলছে সেখানে সিঙ্গাপুরের লোকেরা মশা নিধনের উপায় হিসেবে ল্যাবে মশা চাষ করছে।
সিঙ্গাপুরের গবেষকরা এমন এক ধরনের মশার প্রজাতি বের করেছে যারা মানুষের জন্য যেমন ক্ষতিকারক তো নয়ই বরং উলটা এরা স্ত্রী এডিস মশার সাথে মিলন ঘটায় এবং যখনই ল্যাবে তৈরী এই মশাগুলো কোনো স্ত্রী এডিস মশার সাথে মিলিত হয় মিলনের ফলে স্ত্রী মশাগুলো আর ডিম দিতে পারেনা। অর্থাৎ প্রজনন ক্ষমতা হারায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,183 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 2,437 বার দেখা হয়েছে
02 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
+1 টি ভোট
4 টি উত্তর 8,371 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

901,112 জন সদস্য

50 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 48 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. nhacaigg88locker

    100 পয়েন্ট

  3. oxbetsfit

    100 পয়েন্ট

  4. topwedding

    100 পয়েন্ট

  5. win55cash1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...