গ্রীষ্মকালে কুয়াশা পড়ার কারণ কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
552 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (1,750 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)
গতকাল বেশ কয়েকটি গনমাধ্যমে বৃষ্টির পর ঘন কুয়াশার দেখা যাওয়ার কথা উল্লেখ্য করা হউ। গ্রীষ্মকালের এই অসময়ে কুয়াশার কারণ কি?

 

আবহাওয়াবিদরা অবশ্য একে কুয়াশা বলতে চাইছেন না। বলছেন 'কুয়াশাসদৃশ'। আবহাওয়াবিদ এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ শাহ আলম বিবিসিকে বলছেন, "এই কুয়াশার কারণ দক্ষিণা বাতাস আর অল্প বৃষ্টির সংমিশ্রণে সৃষ্ট একটি প্রক্রিয়া"।

তিনি বলছেন, "এখন যেটা হচ্ছে সমুদ্র থেকে দক্ষিণা বাতাস আসছে, যে বাতাসে আর্দ্রতা আছে। আবার গত কয়েকদিন ধরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মাটিতে কিছুটা আর্দ্রতা রেখে যাচ্ছে যেটা তাড়াতাড়ি বাষ্প হচ্ছে কারণ রাতে অনেক তাপমাত্রা থাকছে। আবার সকালে এসে তাপমাত্রা কমে যাচ্ছে। তখন এই যে বাষ্প সেটা ঘনীভূত হয়ে যাচ্ছে সাথে ধূলিকণা থাকছে। এটা কুয়াশার মতো। বেশি বৃষ্টি হলে মাটি পুরো ঠাণ্ডা হতো যেটা তাড়াতাড়ি বাষ্পীভূত হতো না।"
তিনি বলছেন, এমনটা সবসময় ঘটে না, মাঝে মাঝে হয়।
এই কুয়াশা ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত থাকছে। সূর্য ওঠার সাথে সাথে এই কুয়াশা মিলিয়ে যায়।

তথ্যসূত্রঃ বিবিসি বাংলা

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 278 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 1,279 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 958 বার দেখা হয়েছে
0 টি ভোট
0 টি উত্তর 156 বার দেখা হয়েছে

10,975 টি প্রশ্ন

18,684 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,474 জন সদস্য

43 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2360 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. buyadd

    120 পয়েন্ট

  5. misbah09

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...