বামহাতি ব্যক্তিদের কোন সব সমস্যার সম্মুখীন হতে হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
402 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (33,350 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
যেহেতু ডান হাতে কাজ করতে অভ্যস্ত মানুষের সংখ্যা অনেক বেশি, তাই প্রায় সবক্ষেত্রেই ডানহাতিদের সুবিধা হয় এমনভাবে সব কিছু নির্ধারণ করা হয়। ফলে সে সব ক্ষেত্রে বামহাতিদের বিভিন্ন সমস্যা ও বাধার সম্মুখীন হতে হয়। যেমন-

১। কাঁচি সহ বিভিন্ন যন্ত্রপাতি আছে যেগুলো ডানহাত দিয়ে ব্যাবহার করার মত করে ডিজাইন করা হয়। আর এসব যন্ত্রপাতি ব্যাবহারে বামহাতি দের যথেষ্টই বেগ পেতে হয়।

২। বাংলা ভাষা সহ অধিকাংশ ভাষার হাতের লেখাই বাম থেকে ডানে চলে। বিশেষ করে ল্যাটিন বা ইন্দো-ইউরোপীয় ভাসা বংশের ভাষাগুলো উল্ল্যাখযোগ্য। এসব ভাষায় যখন একজন বামহাতি যখন লিখতে নেন তখন তার হাতকে অনেকটাই কসরত করতে হয়।

৩। বামহাতি বাচ্চারা যখন লেখা শেখা শুরু করে তখন অনেকক্ষেত্রেই তারা উলটোদিক দিক থেকে লেখা শুরু করে। শিশুদের এই সমস্যাটিকে 'mirror writing' বলা হয়। অবশ্য এটি একটি প্রাকৃতিক ঘটনা এবং ধীরে ধীরে ঠিক হয়ে যায়।

৪। কিছু গবেষণা মতে মৃগী এবং অটিজমের মত রোগ বাম হাতিদের মধ্যে বেশি দেখা যায়। তবে এটি শুধুই একটি পরিসংখ্যান মাত্র যার এখনো কোন বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় নি।

৫। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে লক্ষ করে দেখবেন চেয়ার গুলো ডানহাতিদের লেখার মত করে বানানো হয়। বুঝতেই পারছেন এসব সিটে বসে একজন বামহাতির লেখা কতটুকু কষ্টসাধ্য হবে।

৬। গিটার, ভায়োলিন সহ বিভিন্ন-বাদ্যযন্ত্র বাজানো শিখতে গেলে বামহাতিদের বেশ কষ্টের সম্মুখীন হতে হয়। যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক ডানহাতি হয়ে থাকেন, ফলে প্রথমে শিক্ষক কি বলেন সেটা শোনা, বোঝা, দেখা এবং তারপর সেটাকে ডানহাতি থেকে বামহাতির মতো উল্টে সাজিয়ে নেওয়া সহ সবকিছুই করতে হয় বেশ দ্রুত, যা কি না নিঃসন্দেহে নবীন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট কষ্টকর।

আরও এরকম অনেক সমস্যারই সম্মুখীন হতে হয় বামহাতি দের। অবশ্য কারণটা আমাদের জানাই। যেহেতু আদিকাল থেকেই ডানহাতিদের আধিপত্য, সব কিছু তাই তাদের সুবিধার্থেই করা হয়েছে।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

মানব ইতিহাসের জন্মলগ্ন থেকেই পৃথিবীতে ডানহাতি ও বামহাতি উভয় রকমের মানুষই ছিল। ধারণা করা হয় বর্তমানে পৃথিবীর প্রায় ৮৫-৯০ শতাংশ মানুষ ডানহাতি। আর বাকি ১০-১৫ শতাংশ মানুষ বামহাতি, তবে এর মধ্যে কিছু মানুষ আছে যারা দু হাতেই সমান পারদর্শী।

 

কেউ ডানহাতি আবার কেউ বামহাতি হয় কেন?
বামহাতি ব্যাক্তি; Image Source: iStock

 

একজন মানুষ সবসময়ই অন্য একজন মানুষের চেয়ে ভিন্ন হয়ে থাকে। বর্ণ, দৈহিক আকৃতি, গলার স্বর, চেহারা প্রভৃতি একজন মানুষকে অন্যজন থেকে আলাদা করেছে। এমনকি একদম হুবহু যমজ দের মধ্যেও থেকে যায় সূক্ষ্ম কিছু পার্থক্য।

আর এরকম ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে কে ডানহাতি আর কে বামহাতি সে  বৈশিষ্ট্যটিও অন্যতম। তবে কেন কিছু মানুষ ডানহাতি আর কিছু মানুষ ডানহাতি হয় তা নিয়ে মানুষের মাঝে সবসময়ই ছিল অনেক কৌতূহল। আমরা অনেকসময় বামহাতিদের বিভিন্ন কাজে বিস্ময় প্রকাশও করে থাকি। তবে বামহাতিদের প্রতি এমন কৌতূহলের ফলাফল স্বরূপ অনেক সময় অনেক কুসংস্কার ও ভ্রান্ত ধারনার জন্ম নিয়েছে মানুষের মাঝে। এমনকি এই ভ্রান্ত ধারণা মানুষকে বামহাতি দের প্রতি বর্বরতা প্রকাশেও বাধ্য করেছে। তবে সে যাই হোক না কেন, মানুষের এমন বৈশিষ্ট্যের পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা। আজকের লেখাটিতে আমরা জানব কিছু মানুষের ডানহাতি এবং কিছু মানুষের বামহাতি হওয়ার পেছনের সেসব বৈজ্ঞানিক ব্যাখ্যা। সেই সাথে জানব বামহাতি মানুষদের নিয়ে আরও অনেক তথ্য ও ইতিহাস।

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 737 বার দেখা হয়েছে
17 মার্চ 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadman Sakib. (33,350 পয়েন্ট)
+12 টি ভোট
4 টি উত্তর 1,478 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 562 বার দেখা হয়েছে
+9 টি ভোট
3 টি উত্তর 1,547 বার দেখা হয়েছে
11 ডিসেম্বর 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Zubayer Mahmud (11,220 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,633 টি উত্তর

4,749 টি মন্তব্য

879,598 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    300 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. 987hbrcom

    100 পয়েন্ট

  5. 23winsscom1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...