আমাদের শরীরে কোষের সংখ্যার চেয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা ১০ গুণ। তাহলে তা কি আমাদের কোনো সমস্যা করতে পারে?ব - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
347 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
নিজের শরীরকে যত্ন করে সাজিয়ে তুলতে আমরা কত কিছুই না করি, কিন্তু আপনি কি জানেন কোটি কোটি ব্যাকটেরিয়ার অতি প্রিয় বাসস্থান হল আপনার শরীর! অনেক অনুনয় বিনয় করলেও এই ব্যাকটেরিয়া গুলি কিন্তু আপনাকে কিছুতেই একা ছেড়ে যাবে না।

   
আনুবীক্ষনিক যন্ত্রে দেখা যাবে, আপনার শরীরে প্রায় কয়েক কোটি রকমের পরজীবী বনস্পতির মতোই আশ্রয় করেছে।

   
তবে প্রশ্ন, এই ব্যাকটেরিয়া গুলি প্রত্যেকটি‌ই ক্ষতিকর? একদমই নয়। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই এরাও আমাদের শরীরে জন্ম নেয়। হাজার চেষ্টা করেও এদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি দিনে যতবার খুশি স্নান করুন না কেন, তাও রেহাই পাবেন না।

   
আপনার শরীরে যখন কোনো অসুবিধে হয়, তখন বেশীর ভাগ ব্যাকটেরিয়াই কিন্তু আপনার উপকার করে থাকে।

   
কিছু ব্যাকটেরিয়া আছে যারা শরীরে থাকে ঠিকই, কিন্তু ভাল মন্দের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করে, আবার কিছু ব্যাকটেরিয়া অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়াদের সহায়ক হিসেবে কাজ করে। অন্যান্য কিছু ব্যাকটেরিয়া আছে যারা ক্ষতিকর ব্যাকটেরিয়াদেরকে আমাদের শরীর থেকে দূর করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

   
প্রায় হাজার রকমের পরজীবী আপনার শরীরে থাকলেও মূলতঃ তিনটি ব্যাকটেরিয়া আমাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। প্রোপিয়োনিব্যাকটেরিয়াম- যা আমাদের ত্বক ও চুলের বিরক্তিকর সমস্যার জন্য অন্যতম ভাবে দায়ী।
স্ট্যাফিলোকোকাস- এটি শরীরের তেমন ক্ষতি না করলেও, চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির দ্বারা সংক্রমিত রোগের ক্ষেত্রে ক্ষতিকর ভূমিকা পালন করে এবং কোররিনিব্যাকটেরিয়াম- এটা শরীরের চেপে থাকা অংশ যেমন বগল, হাঁটুর ভাঁজ, যেখানে বেশী ঘামে, সেখানে টক্সিন নিঃসরণ করে তারা এবং ডিপথেরিয়ার মতো কিছু রোগের কারণ হয়।

   
তবে শরীরে থাকা বেশীর ভাগ ব্যাকটেরিয়াই আমাদের উপকার করে, যেমন বেশ কিছু ব্যাকটেরিয়া অ্যামাইনো অ্যাসিড ও আ্যন্টিবায়োটিক তৈরী করে।

   
তাহলে দেখা যাচ্ছে শরীরে ব্যাকটেরিয়ার বাস মানেই যে গা ঘিনঘিনে ব্যাপার বা ভয়ের ব্যাপার, তা কিন্তু একেবারেই নয়, এরা অনধিকার ভাবে বসবাস করছে ঠিকই, তবে প্রতিনিয়ত তার প্রতিদান ও দিচ্ছে। তারা আছে বলে আপনিও সুস্থ আছেন...

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 522 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 448 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 6,820 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 784 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,701 টি উত্তর

4,751 টি মন্তব্য

909,681 জন সদস্য

57 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 57 জন গেস্ট অনলাইনে
  1. keirastevenson

    140 পয়েন্ট

  2. 365 stores

    120 পয়েন্ট

  3. SerpSpur

    120 পয়েন্ট

  4. baji

    100 পয়েন্ট

  5. xoilacwfcc

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...