কোনো রকম ওষুধ ছাড়া মুখে রুচি আনার উপায় কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
3,491 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (1,030 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (1,030 পয়েন্ট)
মুখে মোটেও রুচি নেই, কিছুই খেতে ইচ্ছে করে না। কী খেলে রুচি বাড়বে? এমন প্রশ্ন অনেকের। নানা কারণে অরুচি হয় আমাদের। গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, যকৃৎ বা কিডনি রোগ, জ্বরের বা সংক্রমণের পর, নানা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়, এমনকি মানসিক চাপ বা বিষণ্নতার কারণেও রুচি কমে যায়। গর্ভাবস্থায় ও বাড়ন্ত শিশুদের খাবারে অনীহা দেখা যায়। খাবারে রুচি বাড়ানোর জন্য কিছু কৌশল:

; খাওয়ার শুরুতে বা মাঝখানে পানি পান করবেন না।

 খাবারের স্বাদ, রং, গন্ধ মানুষের রুচিকে প্রভাবিত করে। তাই খাবার আকর্ষণীয় করে পরিবেশন করুন।

; প্রতিদিন কিছু হালকা ব্যায়াম করুন বা হাঁটুন। বিপাকক্রিয়া বাড়বে ও খিদেও বাড়বে। কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশি করে আঁশযুক্ত খাবার খান।

; রোগবালাই, জ্বর সংক্রমণের পর কিছুদিন অরুচি থাকে। এ সময় পুষ্টিকর খাবার বেছে নিন। স্যুপ, ফলমূল, ফলের রস, মিল্কশেক, আমিষ ইত্যাদি খান।

; গ্যাসের সমস্যা না থাকলে খাবারে রুচি বাড়াতে নানা ধরনের মসলা যোগ করা যায়। যেমন: গোলমরিচ, এলাচি, আদা, রসুন, ভিনেগার, লেবুর রস, নানা পদের আচার দিয়ে খাবার খেতে পারেন। এগুলো রুচিবর্ধক। কিন্তু গ্যাসের সমস্যা হলে একটু কম মসলা দিয়ে সহজপাচ্য খাবার খান।

; ফাস্টফুড, কোমল পানীয়, চিপস জাতীয় খাবার এড়িয়ে চলুন। এগুলো রুচি কমিয়ে দেয় ও অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে।

; অতিরিক্ত চা, কফি, ধূমপান খিদে কমিয়ে দেয়। দুগ্ধজাত খাবার, যেমন: পনির, দই ইত্যাদি রুচি বাড়ায়।

; রুচি বাড়াতে কাঁচা আমলকী বা শুকনো আমলকীর গুঁড়ো পানিতে মিশিয়ে, আদাকুচি বা আদার রস গরম পানি বা চায়ের সঙ্গে, পুদিনাপাতা, এলাচিগুঁড়া বা চিনি দিয়ে খেতে পারেন। ডালিমের রস, কমলা বা মালটা, লেবু রুচি বাড়ায়। খাদ্যে ব্রকলি, টমেটো, ধনেপাতা যোগ করুন।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
দুগ্ধজাত খাবার, যেমন: পনির, দই ইত্যাদি রুচি বাড়ায়। রুচি বাড়াতে কাঁচা আমলকী বা শুকনো আমলকীর গুঁড়ো পানিতে মিশিয়ে, আদাকুচি বা আদার রস গরম পানি বা চায়ের সঙ্গে, পুদিনাপাতা, এলাচিগুঁড়া বা চিনি দিয়ে খেতে পারেন। ডালিমের রস, কমলা বা মালটা, লেবু রুচি বাড়ায়। খাদ্যে ব্রকলি, টমেটো, ধনেপাতা যোগ করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 341 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 291 বার দেখা হয়েছে
11 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন নোশিন মাহি (7,940 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 372 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,511 জন সদস্য

203 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 203 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. book365betcom

    100 পয়েন্ট

  3. Playbingo101com

    100 পয়েন্ট

  4. keobongdavc

    100 পয়েন্ট

  5. sjo777rtpcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...