মানুষ বর্ণান্ধ হয় কেন? মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বর্ণান্ধ হয় কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
302 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,210 পয়েন্ট)
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বিশেষ কিছু রঙ দেখতে পায় না। এমন না যে তারা চিনতে পারে না, আসলে তারা দেখতেই পারে না। এটা এক ধরনের অসুখ, যেটা “বর্ণান্ধতা” নামে পরিচিত, যাদের এ রোগ আছে তাদের বর্ণান্ধ বলা হয়। বর্ণান্ধরা মূলত মৌলিক রঙগুলো দেখতে পায় না। আপনারা হয়তো জানেন না যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একজন বর্ণান্ধ, তিনি লাল, সবুজ এবং হলুদ রঙ দেখতে পান না, তাই ফেসবুকের রঙ দেয়া হয়েছে আকাশী যা তিনি ভালোভাবে দেখতে পান।

 বর্ণান্ধ জন্মগত কিংবা অর্জিত হতে পারে। জন্মগত বর্ণান্ধতার কারণে লাল ও সবুজ রঙ চিনতেই বেশি সমস্যা হয়, আর অর্জিত বর্ণান্ধতার কারণে নীল ও হলুদ রঙ সনাক্ত করতে সমস্যা হয়। যেসব কারণে মানুষ বর্ণান্ধ হতে পারে সেগুলো হল :-

 

★জন্মগত কারণে মা-বাবা বর্ণান্ধ হলে সন্তানেরাও বর্ণান্ধ হতে পারে। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হল:-

 ১। নারীর চেয়ে পুরুষদের বর্ণান্ধতা বেশি পরিলক্ষিত হয়     

 ২। বর্ণান্ধ মায়ের ছেলেসন্তান সবসময় বর্ণান্ধ হয়

 ৩। মা-বার উভয়েই বর্ণান্ধ হলে, তাদের মেয়ে সন্তান বর্ণান্ধ হয়।

★ অর্জিত :

 ১। চোখে আঘাত লাগা

২। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

৩। ভিটামিন ‘এ’-এর অভাব

৪। বার্ধক্য

আপনাদের যদি প্রশ্ন করা হয় যে গরুর প্রিয় রঙ কী, আপনারা নিশ্চয়ই জবাব দেবেন যে সবুজ! আসলে গরু বর্ণান্ধ, তাই এরা কোন রঙ দেখতে পারে না। তবে অনেক সময়েই আমরা দেখি যে লাল রঙ দেখে কিছু গরু রেগে গিয়ে গুঁতো মারতে আসে, এটা আসলে রঙ দেখে না, উজ্জ্বলতা দেখে। লাল রঙ অন্যান্য রঙের চেয়ে খানিকটা উজ্জ্বল। আবার স্পেনের বুলফাইটে ম্যাটাডোর লাল কাপড় নাড়িয়ে ষাঁড়কে রাগিয়ে তোলে, আর ষাঁড় আসলে লাল রঙ দেখে নয়, কাপড় নাড়ানো দেখেই রেগে ওঠে।  

 

- ঢাকা ট্রিবিউন

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 206 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 668 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 305 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 506 বার দেখা হয়েছে

10,920 টি প্রশ্ন

18,621 টি উত্তর

4,747 টি মন্তব্য

874,490 জন সদস্য

60 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 58 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    340 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. mark1654

    140 পয়েন্ট

  4. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  5. ck444linkcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...