বোতলে পানি রেখে ফ্রিজে রাখলে বোতল ঘামে কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
2,397 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

ঠান্ডা বোতলে পানি বাইরে কেন বের হয় ?

এ ঘটনাকে বলা হয় ঘনীভবন (Condensation) । এটা হয় দুইভাবে,

(১) জলীয় বাষ্প কোনো ঠান্ডা কিছুকে স্পর্শ করলে ।
(২) বাতাসকে এর শিশির বিন্দু (Dew Point) তে সম্পৃক্ত করলে ।

উক্ত ঘটনায় বাতাসে থাকা জলীয় বাষ্প (Water Vapour) ঠান্ডা বোতলের সংস্পর্শে এলে জলীয় বাষ্পের গরম তাপ বোতল তথা বোতলের ঠান্ডা পানি দ্বারা শোষিত হয় । কেননা, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় তাপের প্রবাহ হয় । ফলে বাতাসের গরম বাষ্প তাপ বিকিরণ করে নিজে ঠান্ডা হয়ে যায় । এ কারণে সে আর বাষ্পীয় (Gaseous state) অবস্থায় থাকতে না পেরে পানির বিন্দু হিসেবে বোতলের বাইরে জমা হয় ।

আসলে এখানে বোতলের ভিতর থেকে কোনো পানিই কিন্তু বাইরে আসে না । এ ঘটনাটি #বাষ্পায়নের (Evaporation) ঠিক উল্টা । বাতাসে শুকাতে দেয়া ভিজা কাপড়ের পানি যেমন এর স্ফুটনাংক, ১০০°C এ না গিয়েই বাষ্প হয়ে যায় পরিবেশ থেকে পর্যাপ্ত পরিমাণ তাপশক্তি গ্রহণের ফলে, ঠিক #ঘনীভবনও কিন্তু পানির (বরফের) গলনাঙ্ক, ০°C এ না নেমেই হাওয়া থেকে পানি হয়ে যায় প্রচুর পরিমাণ তাপশক্তি ছেড়ে দেওয়ার কারণে।

দ্বিতীয় ঘটনায়, বাতাসকে ঠান্ডা করলে, যেমন শীতে বা রাতে তাপমাত্রা কমলে, বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় । I repeat, বাতাসের (অসংখ্যা গ্যাসের মিশ্রণ) জলীয় বাষ্প (H20-এর বায়বীয় অবস্থা)। এই কম ধারণ ক্ষমতার কারণে বাতাস আর অতিরিক্ত জলীয় বাষ্প বাষ্পায়নের (Evaporation) মাধ্যমে নিতে পারে না । তাই কুয়াশায় বা রাতে ভিজা কাপড় সহজে শুকায় না। যে তাপমাত্রায় বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকে শিশির বিন্দু (#Dew_Point) বলে । এ তাপমাত্রায় নামলেও বাতাসের জলীয় বাষ্প ধীরে ধীরে বিভিন্ন বস্তু, যেমন গাড়ি, গাছ, ইত্যাদির উপর দানা দানা হয়ে জমতে থাকে । 

© Ridoan's

0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)
আমরা অনেকেই হয়ত লক্ষ করেছি যে,ফ্রিজ থেকে পানির বোতল বের করলে এতে ফোটা ফোটা পানি দেখা যায়।এর কারণ কি?

এর কারণ বাতাসে থাকা জলীয়বাষ্প। বাতাসে থাকা বাষ্প বোতলের চারদিক ঘিরে থাকে।আর বোতলের তাপমাত্রা বাতাসের তামাত্রা থেকে কম থাকে।ফলে বাতাসের বাষ্প পানিতে রুপান্তরিত হয়।যাকে আমরা ঘামের মত দেখি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 587 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 8,899 বার দেখা হয়েছে
18 মে 2022 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tabin (120 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 1,139 বার দেখা হয়েছে
07 মার্চ 2022 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Maruf shah (130 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

905,703 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. keonhacaiibrcom

    100 পয়েন্ট

  2. 11winnamevn

    100 পয়েন্ট

  3. go88comvn1

    100 পয়েন্ট

  4. H19cash

    100 পয়েন্ট

  5. mb88bmcom2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...