বিমানের জানালার কাচে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
725 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (15,280 পয়েন্ট)
কোনো কোনো উড়োজাহাজ ১১ হাজার মিটার উঁচুতে ওড়ে। এত উঁচুতে চলা উড়োজাহাজের জানালায় ছিদ্র—ব্যাপারটা ভীতিকর মনে হয় না! ব্যাপারটা আসলে উল্টো। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ছিদ্রগুলো করা হয় উড়োজাহাজের নকশা করার সময়। বিমানের ভেতরে থাকে উচ্চ চাপের বায়ু আর বাইরে বায়ুর চাপ অনেক কম। কাজেই বিমানের জানালাকে প্রচুর চাপ সহ্য করতে হয়। জানালাগুলো তৈরি করা হয় এক্রাইলিকের তিনটি স্তর দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাইরের কাচটি। এটা বাইরের দিকে উন্মুক্ত থাকে। মাঝের কাচটিতে থাকে ছিদ্র। এই ক্ষুদ্র ছিদ্রগুলোর অন্য নাম ব্লিড হোল। আর যাত্রীদের দিকের কাচটির নাম স্ক্র্যাচ পেইন।

ব্লিড হোলগুলো যাত্রীদের কেবিন এবং দুটি কাচের মাঝের স্থানের বায়ুর চাপকে সাম্যাবস্থায় পৌঁছাতে সাহায্য করে। ফলে কেবিনের বায়ুর চাপ শুধু বিমানের জানালার সবচেয়ে বাইরের অংশের ওপর চাপ দেয়। ছিদ্রটির কারণে মাঝের কাচটির ওপরও চাপ কম পড়ে। আবার তাপমাত্রার পার্থক্যের কারণে জানালার কাচগুলো কুয়াশাচ্ছন্ন হওয়ার আশঙ্কা থাকে, সেটা হয় না এই ছিদ্রের কারণে। আর যদি কোনো কারণে বাইরের কাচটি ভেঙে যায়, মাঝের কাচটি তখন যাত্রীদের সুরক্ষা দিতে পারবে। আবার ছিদ্রের কারণে বায়ুর চাপের ঘাটতি বিমানের বায়ুর চাপনিয়ন্ত্রক সিস্টেম পুষিয়ে নিতে পারবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+20 টি ভোট
3 টি উত্তর 2,898 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 883 বার দেখা হয়েছে
+2 টি ভোট
5 টি উত্তর 1,692 বার দেখা হয়েছে
04 জানুয়ারি 2022 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Minhazul Islam (980 পয়েন্ট)

10,994 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,058 জন সদস্য

43 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 39 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. EricaCarl

    140 পয়েন্ট

  3. securehealth

    140 পয়েন্ট

  4. BuyAtivan

    120 পয়েন্ট

  5. realmentalh

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...