মানুষ সহ অন্য প্রাণীগুলো কেন জাবর কাটতে পারে না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
669 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

আমরা তো সবাই গরু, মহিষ, ছাগলকে জাবর কাটতে দেখেছি। কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে মনে যে মানুষ সহ অন্য প্রাণীগুলো কেন জাবর কাটতে পারে না?

উন্নত জীবের পাকস্থলীকে তিনটা শ্রেণীবিভাগ আছে:

1. Simple Stomach: মানুষ, কুকুর, বিড়াল ইত্যাদি প্রাণীর পাকস্থলী। এদের পাকস্থলীতে কোনো compartment থাকে না।

2. Compound Stomach: গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণীর পাকস্থলী। এতে চারটা compartment থাকে।

3. Complex Stomach: এদেরও কোনো compartment থাকে না তবে পাকস্থলী ও অন্ত্র তুলনামূলক জটিল ও বড় হয়। ঘোড়া, খরগোশ, গিনিপিগ ইত্যাদি প্রাণীতে এই পাকস্থলী দেখা যায়।

এখন Compound Stomach এর চারটা Compartment হচ্ছে Rumen, Reticulum, Omasum, Abomasum. গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রভৃতি মানে compound stomach আছে এমন প্রাণীরা সাধারণত যখন খাবার গ্রহণ করে তখন একসাথে কম সময়ে অনেক খাবার গ্রহণ করার ফলে ঠিকমতো চিবোতে পারে না। আর আমরা জানি খাবার ঠিমতো না চিবোলে সেটা শরীরের ক্ষতি করতে পারে। তাই এসব প্রাণী খাবার তাদের rumen-এ সাময়িক সময়ের জন্য জমা রাখে। পরবর্তীতে যখন সময় পায় তখন সে খাবার পুনরায় মুখে এনে ভালো করে চিবোয়। এ প্রক্রিয়াটাকেই বলা হয় "জাবর কাটা" বা rumination আর এসব প্রাণীকে বলা হয় ruminant.

মূলত এই rumen না থাকায় অন্যান্য প্রাণী জাবর কাটতে পারে না।

Sabbir Shahriar

Faculty of Veterinary, Animal and Biomedical Sciences

Khulna Agricultural University

(বি.দ্র. গ্র্যাফিক্স ডিজাইনে খুবই কাঁচা তাই পিকচার এডিট ভালো হয় নি)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 1,916 বার দেখা হয়েছে
15 মে 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 719 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 923 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,855 জন সদস্য

51 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 49 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. dr88vnicom

    100 পয়েন্ট

  4. new888fyi

    100 পয়েন্ট

  5. 88clbcash

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...