ডাইনোসর কেন বিলুপ্ত হয়েছিলো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
509 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (2,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,760 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

ডাইনোসর বলতে আমরা বুঝি বিশাল মেরুদণ্ড বিশিষ্ট দানব আকৃতির প্রাণি, যারা ১৬ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল। কিছু কিছু ডাইনোসরদের বিশাল বিশাল পাখাও ছিল, বিভিন্ন সময় পাওয়া ফসিল থেকে আমরা সেই প্রমান পাই। ধারনা করা হয় ৬০ লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসর এর অস্তিত্ব ছিল। কিন্তু ঠিক কী কারণে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়? চলুন যেনে নেওয়া যাক।

কোনো এক বিশাল গ্রহ বা উল্কার আঘাতে পৃথিবীর আবহাওয়ার নাটকীয় পরিবর্তন ঘটে যার ফলে পৃথিবীতে ডাইনোসর এর টিকে থাকা মুশকিল হয়ে যায় এবং অনুকূল পরিবেশ এর অভাবে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয় ডাইনোসর। 

পৃথিবীতে আছড়ে পড়া গ্রহানুটি ১২ কিলোমিটার প্রশস্ত ছিল যা পৃথিবীর বায়ুমন্ডলকে স্পর্শ করার সাথে সাথেই জ্বলে ওঠে এবং পরে এটি মেক্সিকো উপসাগরের চিক্সচুলুব এলাকায় আঘাত করে। প্রশস্তটার পাশাপাশি গ্রহাণুটি যে কোণে পৃথিবীতে আচড়ে পড়ে সেটি এত ভয়াবহ বিস্ফোরণের প্রধান কারণ ছিল। মেক্সিকোতে আচড়ে পড়া গ্রহাণুটির কারণে সেখানে তৈরি হয় বিশাল আকৃতির গর্ত যার কারণে সেখানে পরবর্তীতে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। সেই আগ্নেয়গিরি থেকে গ্রিনহাউজ গ্যাস ও কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়ে বাতাসে এবং সালফার আর ধাতব কনার মতো বিভিন্ন বিষাক্ত পদার্থ উন্মুক্ত হয়ে যায় পরিবেশে।  এই সকল পদার্থ আকাশকে জলীয় মেঘে ঢেকে দেয়। যার ফলে পৃথিবীতে সূর্যের আলো ঢুকতে বাধাগ্রস্ত হয় এবং সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে ব্যর্থ হয়। আর এদিকে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে যার ফলে ডাইনোসর বিলুপ্ত হতে থাকে। 

আবার কোনো গবেষণায় উঠে এসেছে যে, পরিবেশের এই নাটকীয় পরিবর্তনের জন্য পৃথিবীর তুষার যুগের আবির্ভাব ঘটে ফলে পৃথিবীতে এতো ঠান্ডা পরিবেশের সৃষ্টি হয় যা ডাইনোসরদের থাকার জন্যে অনুকূল ছিল না, তাই ডাইনোসর ঠান্ডায় জমে মারা যায়। 

ডাইনোসর এখনও পৃথিবীতে বিরাজ করলে কেমন হত? কমেন্টে জানাতে ভুলবেন না। 

লেখকঃ Tamannah Rashid 

#science #bee #facts #dinosaur #extinction

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 403 বার দেখা হয়েছে
+11 টি ভোট
2 টি উত্তর 1,105 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 512 বার দেখা হয়েছে

10,897 টি প্রশ্ন

18,595 টি উত্তর

4,746 টি মন্তব্য

867,553 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 17 জন গেস্ট অনলাইনে
  1. Muhammad Al-Amin

    540 পয়েন্ট

  2. আব্দুল্লাহ আল মাসুদ

    420 পয়েন্ট

  3. niedersachsen1

    100 পয়েন্ট

  4. tg88linkcom02

    100 পয়েন্ট

  5. sexbwcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...