ওজন কমাতে কী খাওয়া উচিত? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
650 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

ওজন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে কথা বলেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান। তিনি বলেন, ওজন নিয়ন্ত্রণের মূল মন্ত্র হলো খাদ্য নিয়ন্ত্রণ করা। ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ডায়েট মেনে চলা খুব জরুরি। যদি ভারসাম্যপূর্ণ ডায়েট আমরা মেনে না চলি, তাহলে পুষ্টির ঘাটতি হয়। অনেকে ভাবেন, ওজন কমানো মানে না খেয়ে থাকা। আমাদের ওজন কমাতে হবে খেয়ে, না খেয়ে নয়। আমরা সারা দিনে যে খাদ্যতালিকা তৈরি করব, সেখানে অবশ্যই পরিমাণমতো কার্বোহাইড্রেট থাকতে হবে, ফল থাকতে হবে, সবজি থাকতে হবে। আর এ বিষয়গুলো যদি আমরা মেনে না চলি বা ভারসাম্যপূর্ণ ডায়েট মেনে না চলি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মাথার চুল পড়ে যাচ্ছে, ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে। তাই ওজন কমানোর জন্য ভারসাম্যপূর্ণ ডায়েট মেনে চলা খুব জরুরি।

ওজন কমানোর জন্য প্রথমেই চিন্তা করতে হয়, কোন খাবার কতটুকু পরিমাণে খেতে হবে জানিয়ে পুষ্টিবিদ নুসরাত বলেন, এ ক্ষেত্রে ওজন ও উচ্চতা অনুযায়ী একটি ক্যালরি মেনে খাদ্যতালিকা তৈরি করতে হবে। এই খাদ্যতালিকায় প্রোটিন, ফল, সবজি, মিনারেল ইত্যাদি থাকবে।

ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খাদ্যতালিকাকে আমরা পাঁচ থেকে ছয় বেলায় ভাগ করে নেব জানিয়ে পুষ্টিবিদ নুসরাত আরো বলেন, সকালে যে খাবারটি খাব, সেটি অবশ্যই ক্যালরির একটি বড় অংশ হতে হবে। ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে পরোটা বা ভাতের পরিবর্তে লাল আটার রুটি খেতে হবে। ওমলেট বা পোচের পরিবর্তে সিদ্ধ ডিম খেতে হবে। সকালে আমরা হয়তো একটি মুরগির স্যুপ বা দই রাখতে পারি।

দুপুর ও রাতে খাবারে আমরা যে মাছটি খাবো, সেটি অবশ্যই না ভেজে খেতে হবে। কারণ, আমরা এক চা চামচ তেল থেকে প্রায় ৪৫ কিলোক্যালরি পেয়ে থাকি। তাই আমাদের ওজন কমানোর জন্য তেলের পরিমাণটা বাদ দিতে হবে। আর বিকেলের নাশতায় চর্বিযুক্ত কোনো খাবার না খেয়ে ছোলা, ফলের সালাদ, ফলের জুস আমরা চাইলে নিতে পারি।

পুষ্টিবিদ নুসরাত জাহান বলেন, সকালের তুলনায় আমাদের অবশ্যই রাতে কম খেতে হবে। কারণ, সকালের নাশতা খাওয়ার পর আমাদের সারা দিন প্রচুর কাজ করতে হয়। এতে আমরা ক্যালরি ঝরিয়ে থাকি। রাতে খাবারের পর শারীরিক কোনো কাজ আমরা করি না এবং ক্যালরি ঝরানোর পর কোনো বিষয় থাকে না। তাই সকালের তুলনায় বা অন্যান্য মিলের তুলনায় আমাদের অবশ্যই রাতের বেলা পরিমাণে কম খেতে হবে। আমরা যদি প্রতিবেলার খাবারের পর এক কাপ করে টক দই খাই, এটি আমাদের শরীরের চর্বিকে ঝরাতে কাজ করবে। ওজন নিয়ন্ত্রণের জন্য অন্তত দুই থেকে পাঁচ পিস পর্যন্ত আমরা বাদাম খাব। বাদাম শরীরের চর্বিকে ঝরিয়ে থাকে। এ ছাড়া আমরা ওটস নিতে পারি, সালাদ নেব প্রচুর।

মোটকথা হলো, ওজন নিয়ন্ত্রণের জন্য আমাদের অবশ্যই শর্করা জাতীয় খাবার কম খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার, ফল ও সবজি প্রচুর থাকতে হবে। এ ছাড়া ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রতিদিন বায়াম করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে বলে পরামর্শ তাঁর।

ক্রেডিট: এনটিভি

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
ওজন কমাতে এবং সর্বোচ্চ উপকার পেতে প্রধান তিনবেলা খাবারে কখন কী খাওয়া উচিত চলুন দেখে নেওয়া যাক:

সকালের নাস্তা:

দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে ধরা হয় সকালের নাস্তাকে। যার মাধ্যমে আমাদের মেটাবোলিজম কাজ শুরু করে এবং সারাদিন চলার শক্তি যোগায়। প্রোটিন, কার্বস এবং ফ্যাট জাতীয় খাদ্য সকালের নাস্তার জন্য উপযোগী। তবে ওজন কমানোর ক্ষেত্রে, ডিনার এবং ব্রেকফাস্ট করার আগ পর্যন্ত কমপক্ষে ১২ ঘণ্টার ব্যবধান রাখা উচিত। সবচেয়ে ভালো উপায় হলো, সকালে কুসুম গরম পানি পানের ১৫ মিনিট পর নাস্তা করা এবং দিনশেষে ডিটক্স পানি পান করা।

 

দুপুরের খাবার:

অনেকের কাছে পেটপুজোর অন্যতম সময় হলো দুপুরের খাবার, তবে ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে কম প্রভাব ফেলে এই দুপুরের খাবার। যদি খুব বেশি স্বাস্থ্যকর খাবার খেতে না চান তাহলে দুপুরের খাবারে সেগুলো রাখতে পারেন। কিন্তু খুব অল্প পরিমাণে যাতে আপনার ক্ষুধা নিবারণ হয়।

 

রাতের খাবার:

বিশেষজ্ঞরা বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব রাতের খাবার খেয়ে নিন। রাতে ঘুমানোর ২-৩ ঘণ্টা আগে ডিনার করে নেয়া উচিত যা আপনার শরীরের ক্যালোরি খরচ করতে সাহায্য করবে। বলা হয়ে থাকে যে, বদহজম হওয়ার অন্যতম কারণ রাতের খাবার খাওয়ার সাথে সাথে বিছানায় শুয়ে পড়া। ভরাপেটে ঘুমাতে যাওয়া ওজন কমানো এবং বিরামহীন ঘুমের বাঁধার কারণও বটে। যদি আপনি ওজন কমাতে চান তাহলে রাত ৮:০০ টার মধ্যে ডিনার করে ফেলুন। যার ফলে আপনার শরীরের ক্যালোরি বার্ন হবে এবং ব্লাড সুগার লেভেল ঠিক থাকবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
4 টি উত্তর 1,888 বার দেখা হয়েছে
01 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 329 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 479 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 405 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,190 জন সদস্য

15 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 11 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. knc18mexcom

    100 পয়েন্ট

  3. lu888us

    100 পয়েন্ট

  4. okfunbizcom

    100 পয়েন্ট

  5. fb88credit

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...