লু হাওয়া কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
2,696 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

রবিবার, ৪ এপ্রিল,  সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় একটা গরম বাতাসের ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছিল। বৃষ্টি বা শিলাবৃষ্টি কিছুই ছিলনা, কেবল ঝোড়ো হাওয়া ছিল। নরমাল বাতাসের চেয়ে বেশ গরম বাতাস ছিল তখন । 

রাতের বেলা কৃষকরা কিছু বুঝতে পারেন নি। পরদিন সকালে তারা ধানক্ষেতে গিয়ে দেখতে পান, গরম বাতাসের প্রভাবে তাদের ধানগুলা চিটা হয়ে গেছে ( ভিতরের তরল শস্য শুকিয়ে গেছে)। 

বিভিন্ন জেলায় শত শত একর জমির ধান এভাবে নষ্ট হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় অনেকে একে লু হাওয়া ( Loo wind) বলে ধারনা করছেন। লু হচ্ছে মরুভূমির হাওয়া,  যেখানে অনেক বেশি তাপমাত্রা এবং খুব কম আর্দ্রতা থাকে। এই লু হাওয়া প্রবাহিত হলে সেই এলাকার গাছপালা শুকিয়ে যায় এবং মানুষজন হিটস্ট্রোকে আক্রান্ত হয়। ভারতের মরুভূমিতে গ্রীষ্মকালে লু হাওয়া দেখা যায়। 

তবে বাংলাদেশের আবহাওয়াবিদ এবং কৃষিবিদেরা এখনো নিশ্চিত নন, রবিবারের এটা Loo হাওয়া কিনা। তারা বলছেন, বাংলাদেশে আগে কখনো লু দেখা যায়নি। কমপক্ষে ৪০ ডিগ্রি সেলসিয়াস না হলে লু হাওয়া তৈরি হয়না। কিন্তু রবিবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি। 

আবহাওয়া অধিদপ্তরের জেষ্ঠ্য আবহাওয়াবিদ আব্দুল মান্নান নিউজবাংলা নামের একটা অনলাইন মিডিয়াকে বলেছেন,  বাংলাদেশে এখন যে তাপমাত্রা রয়েছে, তাতে লু হাওয়া বয়ে যাওয়ার মত কোনো অবস্থা নাই। 

গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন এর জন্য  নতুন ধরনের কোনো Loo এল নাকি বাংলাদেশে !!!

- জহিরুল ইসলাম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
2 টি উত্তর 774 বার দেখা হয়েছে
+15 টি ভোট
1 উত্তর 1,508 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 798 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,954 জন সদস্য

114 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 114 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. vietnamsmart

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...