হাওয়া দিলে গাছের পাতা নড়ে নাকি পাতা নড়লে হাওয়ার সৃষ্টি হয় ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
1,511 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
Zaima Ferdous Neha - হাওয়ার কারণে পাতা নড়ে। এটাকে বায়ুপ্রবাহ বলা চলে। পাতা নড়ার কারণে হাওয়া সৃষ্টি হয়না,পাতা নড়ার কারণে শুধুমাত্র হাওয়ার মধ্যে একটা বল প্রয়োগ হয় ও হাওয়া একটা বেগ পায়। বায়ু কয়েকটি নির্দিষ্ট নিয়মে প্রবাহিত হয় ।
চাপের সমতা রাখার জন্য বায়ুপ্রবাহ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয় । বায়ুচাপের তারতম্য হল বায়ুপ্রবাহের প্রধান কারণ । বায়ুর চাপ আবার নির্ভর করে উষ্ণতর উপর । কোনো স্থানের বায়ু উত্তপ্ত হলে সেখানে বায়ুচাপ কমে যায় এবং আংশিক স্থান বায়ুশূন্য হয় । এই শূন্যস্থান পূরণের জন্য শীতল উচ্চচাপ যুক্ত স্থান থেকে বাতাস নিম্ন চাপের দিকে ধাবিত হয় । এইভাবে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় ।

বায়ুচাপের পার্থক্যের ওপর বায়ুপ্রবাহের গতিবেগ নির্ভর করে । বায়ুচাপের পার্থক্য বেশি হলে বায়ুপ্রবাহের বেগ বৃদ্ধি পায়, অনুরূপভাবে বায়ুচাপ কমে গেলে বায়ুপ্রবাহের বেগও কমে যায় ।

পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায় । বায়ুপ্রবাহ কখনও উত্তর থেকে দক্ষিণে সোজাসুজি প্রবাহিত হয় না । এর কারণ-
১. পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষরেখার থেকে দুই মেরুর দিকে ক্রমশ কমে গেছে ।
২. পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে ।
৩. ওপরের বায়ুপ্রবাহের চেয়ে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের ফলে কিছুটা পিছিয়ে পড়ে । বায়ু প্রবাহের এই গতি বিক্ষেপ [Deflextion] ফেরেলের সুত্র [Ferrel's Law] নামে পরিচিত ।
৪. বায়ুপ্রবাহের গতিপথে পাহাড়-পর্বত থাকলে বায়ুপ্রবাহ তার গতিপথ পরিবর্তন করে ।
৫. নিম্নচাপের হালকা বায়ু উপরের দিকে এবং উচ্চচাপের ভারী বায়ু নীচের দিকে প্রবাহিত হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+12 টি ভোট
1 উত্তর 525 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2020 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)
+9 টি ভোট
2 টি উত্তর 776 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 359 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,542 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 38 জন গেস্ট অনলাইনে
  1. brownrobert

    120 পয়েন্ট

  2. hay88betnet

    100 পয়েন্ট

  3. keonhacai55devn

    100 পয়েন্ট

  4. lx88nl

    100 পয়েন্ট

  5. trangcadobongdaone

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...