বজ্রপাত কীভাবে হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
980 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

আকাশে বিজলি চমকালে যে বিদ্যুৎ উৎপন্ন হয় আর আমরা সাধারণত যে বিদ্যুৎ ব্যবহার করি তা আলাদা কিছুই নয়। যখন আকাশে অনেক মেঘ করে তখন জলীয়বাষ্পগুলো এত ঠাণ্ডা হয়ে যায় যে তা বরফের আকার ধারণ করে এবং এগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ সৃষ্টি হয়। এসব সংঘর্ষের ফলে ইলেকট্রিক চার্জের উৎপত্তি হয়। এভাবে চলতে চলতে একসময় মেঘের ওই পুরো এলাকাটুকুই চার্জে পূর্ণ হয়ে যায়। মেঘের উপরে পজিটিভ চার্জ আর নিচে সৃষ্টি হয় নেগেটিভ চার্জ। এরা ঘুরতে ঘুরতে পরস্পরের আকর্ষণে মিলিত হলেই বিকট শব্দে বিদ্যুতের চোখ অন্ধকার করা ঝলকানিসহ বজ্রপাতের সৃষ্টি হয়। এই বিদ্যুৎ তার আশপাশের বায়ুকে প্রায় ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ করে ফেলে, যা কিনা সূর্যের পৃষ্ঠ থেকেও পাঁচ গুণ বেশি উষ্ণ!

| সায়েন্স বী ফ্যামিলী

0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
বজ্রপাতের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্ল্যাপ অফ থান্ডার (Clap of Thunder)। তবে বজ্রপাতের ঠিক আগের মুহূর্তে আকাশে আলোর ঝলকানি দেখা যায়, যেটিকে ইংরেজিতে বলা হয় বোল্ট অফ লাইটেনিং (Bolt of Lightening)। বজ্রপাত হচ্ছে কোনো একটি স্থানের আবহাওয়ার এমন একটি অবস্থা যেখানে একইসাথে তীব্র আলোর ঝলকানি এবং উচ্চ শব্দ ও তাপসহ বজ্রের সৃষ্টি হয়।

 

ছোট্ট জায়গাজুড়ে কখনও একসাথে বেশ কয়েকটি বা একটির পর আরেকটি বজ্রপাতের সৃষ্টি হতে পারে। বজ্রপাত সৃষ্টির জন্য সাধারণত তিনটি উপাদান ভূমিকা রাখে। প্রথমটি আর্দ্রতা, যেটি মেঘ এবং বৃষ্টির সৃষ্টি করে। দ্বিতীয়টি অস্থির বায়ু, যেটি উষ্ণ বা গরম বায়ুকে দ্রুত বায়ুমন্ডলের উপরের স্তরে নিয়ে যায়। তৃতীয়টি লিফট বা উত্তোলনে সাহায্যকারী, যেটি শীতল বা উষ্ণ ফ্রন্ট (ফ্রন্ট হচ্ছে বায়ুমন্ডলের মধ্যে এমন একটি এলাকা যেখানে দুটি ভিন্ন অবস্থায় থাকা বায়ু রূপান্তরিত হতে পারে), সমুদ্রের বায়ু কিংবা পাহাড় বা সূর্য থেকে আসা উত্তাপকে বজ্রপাত সৃষ্টির কাজে সাহায্য করে।
0 টি ভোট
করেছেন (5,210 পয়েন্ট)
বজ্রপাত আসলে আয়নিত জলকণার ফলে ঘটে। তবে জলকণার আয়নিত হওয়ার কারণ বিষয়ে বিজ্ঞানীরা নানান মত দিয়েছেন। ভূ-পৃষ্ঠের পানি যখন বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে তখন মেঘের নিচের দিকে ভারী অংশের সাথে জলীয়বাষ্পের সংঘর্ষ হয়।

ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 391 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 414 বার দেখা হয়েছে
01 জুলাই 2022 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md. Irfan Hakim (250 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 489 বার দেখা হয়েছে
19 জুন 2022 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mila Hoque (1,260 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 864 বার দেখা হয়েছে
21 ডিসেম্বর 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিলাস পাল (4,210 পয়েন্ট)
+5 টি ভোট
3 টি উত্তর 2,300 বার দেখা হয়েছে
26 জুলাই 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

10,931 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,721 জন সদস্য

22 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. akk55lat

    100 পয়েন্ট

  5. 789winn1itcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...